Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা রুখতে ব্যবস্থা নিক কলকাতা পুলিশ, হাইকোর্টের বিচারপতিকে চিঠি প্রিয়াঙ্কার

দ্য ওয়াল ব্যুরোঃ ভবানীপুরের ভোট গণনা রবিবার। তার আগে শনিবার রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ভবানীপুর কেব্দ্রের বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বললেন, কলকাতা পুলিশকে কড়া হতে নির্দেশ দিন বিচারপতি, আব

ভোট পরবর্তী হিংসা রুখতে ব্যবস্থা নিক কলকাতা পুলিশ, হাইকোর্টের বিচারপতিকে চিঠি প্রিয়াঙ্কার

শেষ আপডেট: 3 October 2021 02:41

দ্য ওয়াল ব্যুরোঃ ভবানীপুরের ভোট গণনা রবিবার। তার আগে শনিবার রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ভবানীপুর কেব্দ্রের বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বললেন, কলকাতা পুলিশকে কড়া হতে নির্দেশ দিন বিচারপতি, আবারও যেন ২ মে এবং তার পরের পরিস্থিতি ফিরে না আসে বাংলায়। ভবানীপুরের ভোটগণনা শুরু কিছুক্ষণেই, উত্তেজনায় ফুটছে তৃণমূল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ২ মে। তারপর রাজ্যের একাধিক প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল। বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচারের সেসব ঘটনায় কাঠগড়ায় ছিল শাসকদল তৃণমূল। ভোট পরবর্তী এই হিংসার ঘটনাগুলি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। বড় ঘটনাগুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এখনও চলছে সেই তদন্তের কাজ। আরও একটা ভোট পেরিয়ে গেছে। উপনির্বাচন হলেও ভবানীপুরের ভোটকে নিয়ে উত্তেজনা গতবারের নন্দীগ্রামের চেয়ে কিছু কম নয়, কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী। তাঁর জেতা হারার উপর নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারের ভবিষ্যৎ। তাই এই ভোটের ফল যাই হোক না কেন, কোনওরকম হিংসার ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারেই কলকাতা পুলিশের তৎপরতা চান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আমি আপনাকে অনুরোধ করছি, কলকাতা পুলিশকে নির্দেশ দিন, ভবানীপুরে ভোটের রেজাল্টর পর যাতে কোনও হিংসার ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নিক কলকাতা পুলিশ। কারণ ২ মে'র পর কী হয়েছিল গোটা দেশ দেখেছে। তৃণমূল কর্মীরা সেসময় যা করেছে তার জন্য পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে। এবার যেন ভোট পরবর্তী হিংসায় আর কোনও প্রাণ না যায়, আগেভাগে সতর্ক হোক প্রশাসন। কলকাতা হাইকোর্ট হিংসা রুখতে কড়া নির্দেশ দিক, আর্জি প্রিয়াঙ্কার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```