Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়াঙ্কার মনোনয়নে শুভেন্দু-অর্জুন-দীনেশ, বড় লড়াইয়ের বার্তা বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনকে (Bhawanipur Byelection) যে বিজেপি (BJP) হালকা ভাবে নিচ্ছে না তা গত কয়েকদিনেই স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির। সোমবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মনোনয়ন পর্বেও যাঁরা হাজির থাকলেন তাতে বার্তা দ

প্রিয়াঙ্কার মনোনয়নে শুভেন্দু-অর্জুন-দীনেশ, বড় লড়াইয়ের বার্তা বিজেপির

শেষ আপডেট: 13 September 2021 09:33

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনকে (Bhawanipur Byelection) যে বিজেপি (BJP) হালকা ভাবে নিচ্ছে না তা গত কয়েকদিনেই স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির। সোমবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মনোনয়ন পর্বেও যাঁরা হাজির থাকলেন তাতে বার্তা দেওয়া হল, লড়াই হবে শেষ তক! শিক্ষকের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে, নবান্নকে বলল হাইকোর্ট এদিন দেখা যায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মনোনয়নে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী-সহ রাজ্য বিজেপির একাধিক প্রথম সারির নেতা। ছিলেন একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করা অভিনেতা রুদ্রনীল ঘোষও। এদিন একটি মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যান আইনজীবী প্রিয়াঙ্কা। সেখানে ঢাক-ঢোল নিয়ে কার্যত উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছিল বিজেপি। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এ রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন ভবানীপুরে। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, যে পরিস্থিতি পশ্চিমবাংলায় কায়েম হয়েছে তা থেকে মুক্ত করতে পদ্মফুলে ভোট দিতে হবে। ভবানীপুরবাসীর উদ্দেশে শুভেন্দুর আবেদন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আপনারা ভ্যাকসিন পেয়েছেন। তাই মাস্ক পরে বেরিয়ে এসে ভোট দিন। এদিন ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও মনোনয়ন জমা দেন। তরুণ এই আইনজীবী বলেন, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ৩৬৫ দিনের। যেহেতু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন সেহেতু ভবানীপুরের নির্বাচনটাও সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একটা অন্যতম মাইলস্টোন। এই লড়াই চলবে। বিজেপি অঙ্ক কষে দেখাতে চাইছিল, নন্দীগ্রামে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হয়েছে তেমন ভবানীপুরেও অসম্ভব নয়। ২০১৯-এর লোকসভায় তৃণমূল-বিজেপির ভোট ব্যবধান, সংখ্যালঘু ভোটের বিন্যাসের তথ্য তুলে গেরুয়া শিবির বোঝাতে চাইছে—যাহা নন্দীগ্রাম তাহাই ভবানীপুর। এদিন বাম-বিজেপির মনোনয়নকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, যিনি ভবানীপুরে জিতবেন তিনি শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন। যাঁরা দ্বিতীয় আর তৃতীয় হবেন তাঁরা সোমবার মনোনয়ন দিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```