Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকেট রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করলেন, তৃণমূল বলল নাটক!

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে পুলিশের চোখে ধুলো দিয়ে লোকাল ট্রেনে করে রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলির বিজেপি সাংসদকে রিষড়া স্টেশনেই আটকে দিয়েছিল পুলিশ। তারপর দেখা গিয়েছিল প্ল্যাটফর্মে বসে পড়েছিল

লকেট রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করলেন, তৃণমূল বলল নাটক!

শেষ আপডেট: 6 April 2023 11:14

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে পুলিশের চোখে ধুলো দিয়ে লোকাল ট্রেনে করে রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলির বিজেপি সাংসদকে রিষড়া স্টেশনেই আটকে দিয়েছিল পুলিশ। তারপর দেখা গিয়েছিল প্ল্যাটফর্মে বসে পড়েছিলেন লকেট। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে বাঁশবেড়িয়ায় যাচ্ছিলেন লকেট। কিন্তু গন্তব্যের আগেই তাঁকে আটকে দেয় পুলিশ।

তারপর দেখা যায় রাস্তায় বাবু হয়ে বসে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে হনুমান চালিশা (Hanuman Chalisha) পাঠ করছেন লকেট। রিষড়া লকেটের সংসদীয় এলাকা নয়। তা পড়ে শ্রীরামপুর লোকসভার মধ্যে। কিন্তু বাঁশবেড়িয়া হুগলি লোকসভার অন্তর্গত। সাংসদ হিসাবে নিজের এলাকায় ঢুকতে বাধা পেয়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু করে দেন বিজেপি সাংসদ।

লকেটের এই রাস্তায় বসে হনুমান চালিশা পাঠকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তারপরেও একজন সাংসদ হয়ে ওই এলাকায় গিয়ে অশান্তি করার চেষ্টা করছেন উনি। এসব আসলে নাটক। সংবাদমাধ্যমের নজর ঘোরানোর চেষ্টা।’

এদিন পুলিশ লকেটের উদ্দেশে বলে, ‘আপনি অন্য দিন আসুন। আজ যাবেন না প্লিজ। আপনি প্রশাসনিক দিকটা বুঝুন।’ পাল্টা লকেট বলেন, ‘একজন সাংসদকে কখনও তাঁর নির্বাচনী এলাকায় ঢুকতে বাধা দেওয়া যায় না। হনুমান জয়ন্তী বছরে একদিন আসে।’ এরপরেই রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করেন লকেট।

আমি হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটব, পুলিশ আটকাক দেখি: শুভেন্দু


```