Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘চন্দ্রযান ৩’ নিয়ে বড় আয়োজন বিজেপির, শুভেন্দু-অগ্নিমিত্রারা ল্যান্ডিং দেখবেন আইসিসিআরে

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধের পর চাঁদে অবতরণ করার কথা ভারতের 'চন্দ্রযান ৩' (Chandrayaan 3)-এর। যা ভারতবর্ষ-সহ গোটা বিশ্বে লাইভ সম্প্রচার হবে। আবার জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি ইসরোর সঙ্গে কানেক্ট করবেন দেশের প্রধানমন

‘চন্দ্রযান ৩’ নিয়ে বড় আয়োজন বিজেপির, শুভেন্দু-অগ্নিমিত্রারা ল্যান্ডিং দেখবেন আইসিসিআরে

শেষ আপডেট: 22 August 2023 17:54

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধের পর চাঁদে অবতরণ করার কথা ভারতের 'চন্দ্রযান ৩' (Chandrayaan 3)-এর। যা ভারতবর্ষ-সহ গোটা বিশ্বে লাইভ সম্প্রচার হবে। আবার জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি ইসরোর সঙ্গে কানেক্ট করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার সেই 'চন্দ্রযান ৩'-এর ল্যান্ডিং দেখার জন্য সল্টলেকের আইসিসিআরে (ICCR) বিশেষ আয়োজন করল বাংলা বিজেপি (BJP)।

সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গেরুয়া শিবিরের সকল বিধায়ক সেখানে উপস্থিত থাকবেন। সেখান থেকেই চাঁদে চন্দ্রযানের অবতরণ দেখবেন তাঁরা। (BJP)

বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা 'চন্দ্রযান-৩'-এর। অবিশ্বাস্য সেই সাফল্যের আশায় এখন থেকেই মাতোয়ারা গোটা দেশ। ইসরোর এই মহাকাশযানের সাফল্য কামনায় কেউ পুজো দিচ্ছেন, তো কেউ ‘সায়েন্স পার্টি’র আয়োজন করছেন। সব মিলিয়েই উত্তেজনায় টগবগ করে ফুটছে গোটা দেশ।

ইতিমধ্যেই চাঁদের বাড়ির উঠোনে পৌঁছেই গেছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। শুধু গৃহপ্রবেশের অপেক্ষা মাত্র। আর মাত্র ৭০ কিমি। এই দূরত্বটা পার করে ফেলতে পারলেই চাঁদকে আলিঙ্গন করবে ভারত। এখন শুধু চাঁদের রূপ দেখেই মুগ্ধ হচ্ছে বিক্রম। ফটাফট ছবি তুলে পাঠাচ্ছে পৃথিবীতে। ইতিমধ্যেই চন্দ্রযানের তোলা ভরা জোছনার ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই ছবিতে মুগ্ধ নেটিজেনরা।

উল্লেখ্য, সশরীরে থাকতে না পারলেও এবার ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডিংয়ের সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমগ্র ভারত তথা বিশ্ববাসীর সঙ্গে তিনিও ভার্চুয়ালিই ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে তিনি ১৫তম ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গ রয়েছেন। বুধবার সন্ধের আগেই তিনি সেখানকার কাজকর্ম সেরে ফেলবেন। আর তারপর ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট করবেন প্রধানমন্ত্রী। আপাতত তিনিও বাকি সবার মতো ‘চন্দ্রযান ৩’-এর সফল ল্যান্ডিংয়ের স্বপ্নে বুঁদ।

চন্দ্রযান ৩-র ল্যান্ডিং বিদেশ থেকে দেখবেন মোদী, জোহানেসবার্গ থেকে যোগ দেবেন ভার্চুয়ালি


```