Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি কমে হল ৭২, তন্ময়ের পর বিশ্বজিৎও এলেন তৃণমূলে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালবেলা শোনা গিয়েছিল জোড়া বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে দুপুরে দেখা গেল দু’জন নয়। কেবল বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস পদ্ম পতাকা ছেড়ে ফিরলেন তৃণমূলে। বললেন, ঘরে ছেলে ঘরে ফিরলাম। এদিন সকালে জানা গি

বিজেপি কমে হল ৭২, তন্ময়ের পর বিশ্বজিৎও এলেন তৃণমূলে

শেষ আপডেট: 31 August 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালবেলা শোনা গিয়েছিল জোড়া বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে দুপুরে দেখা গেল দু’জন নয়। কেবল বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস পদ্ম পতাকা ছেড়ে ফিরলেন তৃণমূলে। বললেন, ঘরে ছেলে ঘরে ফিরলাম। এদিন সকালে জানা গিয়েছিল, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ও তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। একুশের ভোটে ৭৭টি আসন জিতেছিল বিজেপি। তারপর নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার সিদ্ধান্ত নেন তাঁরা সাংসদ পদে থেকে যাবেন। দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। ফলে বিজেপির সংখ্যা কমে দাঁড়ায় ৭৫।
করোনায় মৃত্যু হয়নি শুভ্রজিতের, ১৩ মাস পরে রিপোর্ট পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা
এরপর গত ১১ জুন তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। এবার মুকুলবাবু কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন। মুকুল রায় তৃণমূলে ফেরায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৭৪-এ। গত কাল বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের তৃণমূলে যোগদানের পর সংখ্যাটা দাঁড়ায় ৭৩। এদিন বিশ্বজিৎ তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা নেমে দাঁড়াল ৭২-এ। এদিন বিশ্বজিৎ বলেন, বোল বোঝাবুঝির জন্য তিনি তৃণমূল ছেড়েছিলেন। স্বাভাবিক ভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেন, বিজেপি ছাড়ছেন কেন? বাগদার বিধায়ক বলেন, ওই দলে কাজ করার কোনও পরিবেশই নেই। শুধু নিজেদের মধ্যে গণ্ডগোল। তা ছাড়া তিনি আরও বলেন, একুশের ভোটে যে ফলাফল বাংলায় হয়েছে তাতে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধু বাংলা নয়, সারা দেশের মুখ। একুশের ভোটের কয়েক মাস আগেও তাকে নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। একদিন বিধানসভার করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়েই ঢিপ করে প্রণাম করেন বাগদার বিধায়ক। দিদি তাঁর উদ্দেশে বলেন, কী রে! ডিসিশন নিলি? বিশ্বজিতের সঙ্গে সেদিন ছিলেন নোয়াপাড়ার তৎকালীন বিধায়ক সুনীল সিংও। তারপর মমতার ঘরে দীর্ঘক্ষণ বৈঠকও করেছিলেন বিশ্বজিৎরা। বিধানসভা ভোটে জিতলেও বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন বিশ্বজিৎ। শেষমেশ আজ ফিরলেন দিদির দুয়ারে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```