Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাই, দাবি নিয়ে আদালতে যেতে পারে বিজেপি

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, বৃহস্পতিবারই এমনটা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরেই বিজেপির তরফ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জোরালো দাবি তোলা হল পুরভোটের আগে। এমনকি তারা এই বিষয়ে আদালতের দ্বারস্থও হতে পারে। গেরুয়া

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাই, দাবি নিয়ে আদালতে যেতে পারে বিজেপি

শেষ আপডেট: 2 December 2021 15:11

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, বৃহস্পতিবারই এমনটা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরেই বিজেপির তরফ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জোরালো দাবি তোলা হল পুরভোটের আগে। এমনকি তারা এই বিষয়ে আদালতের দ্বারস্থও হতে পারে। গেরুয়া সাংসদ অর্জুন সিংয়ের কথায় তেমন ইঙ্গিত মিলেছে। এদিন বিকেলে বিজেপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে দেখা করতে যায়। ছিলেন শিশির বাজোরিয়া, সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক অগ্নিমিত্রা পল। আসন্ন পুরভোট নিয়ে একাধিক দাবিদাওয়া তাঁরা কমিশনকে জানিয়েছেন বলে খবর। তবে সেখানে মুখ্য দাবি ছিল একটাই, কলকাতার পুরভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে বিরোধীদের উপর ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। ভোট পরবর্তী হিংসার সেই মামলায় তদন্ত করছে সিবিআই। পুরভোটে তেমন ঘটনার পুনরাবৃত্তি হোক, চায় না গেরুয়া শিবির। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে জোরালো আওয়াজ তুলছেন তাঁরা। অভিযোগ, পুরভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নাকি মনোনয়ন তুলে নেওয়ার কথা বলে নানা হুমকি দেওয়া হচ্ছে। উড়ো ফোন আসছে বারবার। অনেকেই তাতে আতঙ্কিত। এসবই মূলত কমিশনকে নালিশ আকারে জানাতে গিয়েছিল বিজেপি। সেসময় অর্জুন সিং বলেন, রাজ্যপাল বলেছেন, কিন্তু সেই কথাও কতটা শোনা হবে জানা নেই। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আমরা আদালতে যাব, এমন ভাবনা-চিন্তা চলছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। রাজ্যের নির্বাচন কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কাজ করছে। তাই আগামী দিনে আমরা আদালতে যেতে পারি। কলকাতা পুরভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর এই দাবি ফের আদালত পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই এখন দেখার। এদিকে সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় যা বলেছেন, তা তিনি নবান্নকে জানিয়ে দিয়েছেন।  

```