Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির প্রতিবাদে ধূপগুড়িতে বিক্ষোভ বিজেপির, পুঠে পুলি নিয়ে থানা ঘেরাও

পুলিশের জন্য পিঠে পুলি নিয়ে অভিনব বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা।

সন্দেশখালির প্রতিবাদে ধূপগুড়িতে বিক্ষোভ বিজেপির, পুঠে পুলি নিয়ে থানা ঘেরাও

শেষ আপডেট: 24 February 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো, ধূপগুড়ি: সন্দেশখালি নিয়ে বাংলার রাজ্য-রাজনীতি সরগরম। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এরই মাঝে স্থানীয় মহিলাদের একাংশ অভিযোগ করেছেন, তাঁদের রাতে তৃণমূলের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে পিঠে করানো হত। সঙ্গে চলত যৌন নির্যাতন। আর সেই প্রেক্ষাপটেই ধূপগুড়িতে থানা ঘেরাও কর্মসূচি নিল বিজেপি। পুলিশের জন্য পিঠে পুলি নিয়ে অভিনব বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা।

শনিবার বেলা ১ টা নাগাদ বিজেপি পার্টি অফিস থেকে মিছিল বের হয়। এরপর সেই মিছিল এসে থামে ধূপগুড়ি থানায়। সেখানে উপস্থিত হয় বিজেপি নেতা-কর্মীরা। কেন অভিযুক্ত শেখ শাহাজাহানকে পুলিশ গ্রেফতার করছে না, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, এমনই সব প্রশ্ন তোলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপির নেতা-কর্মীরা। শুধু তাই নয়, সন্দেশখালিতে পুলিশের পদক্ষেপ না করার অভিযোগ তুলে থালায় পিঠে সাজিয়ে আনা হয়। যা উপহার স্বরূপ পুলিশকে দেওয়া হয়। 

এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেত্রী দীপিকা বর্মন বলেন, "পুলিশ দলদাস। তারা কাজ করছেন না, তাই তাদের জন্য পিঠে সাজিয়ে আনা হয়েছে। আমাদের দাবি, শেখ শাহাজাহানকে গ্রেফতার করা হোক।"

এদিন বিজেপির এই কর্মসূচী ঘিরে থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী এবং র্য্যাফ নামানো হয়। বন্ধ রাখা হয় থানার গেট। বাধ্য হয়ে থানার গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা। পরবর্তীকালে বিজেপি নেতারা থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন। 


```