Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শোভনের ঘরে তালা লাগিয়ে দিল বিজেপি!

দ্য ওয়াল ব্যুরো: বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন দেড় বছর হতে চলল। এর মধ্যে শোভন-বৈশাখীকে তো রাজনীতিতে সক্রিয় ভাবে দেখাই যায়নি উল্টে অরবিন্দ মেনন, জয়প্রকাশ মজুমদারদের অনেক সময়

শোভনের ঘরে তালা লাগিয়ে দিল বিজেপি!

শেষ আপডেট: 4 January 2021 13:08

দ্য ওয়াল ব্যুরো: বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন দেড় বছর হতে চলল। এর মধ্যে শোভন-বৈশাখীকে তো রাজনীতিতে সক্রিয় ভাবে দেখাই যায়নি উল্টে অরবিন্দ মেনন, জয়প্রকাশ মজুমদারদের অনেক সময় নষ্ট হয়েছে তাঁদের মানভঞ্জন করতে। কিন্তু সোমবার কি সব চেষ্টার অবসান হয়ে গেল? ভেঙে গেল শোভন-বৈশাখীকে নিয়ে বিজেপির ধৈর্যের বাঁধ? বিজেপি রাজ্য দফতরে শোভনবাবুর নামে যে ঘর বরাদ্দ ছিল সেই ঘরের দরজা থেকে খুলে ফেলা হল তাঁর নেম প্লেট। তালা মেরে দেওয়া হল দরজায়। সোমবার কলকাতায় বাইক মিছিল ডেকেছিল বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল শোভন, বৈশাখীর। কয়েকদিন আগেই সাংগঠনিক ভাবে শোভনবাবুকে বড় দায়িত্ব দিয়েছিল গেরুয়া শিবির। কলকাতা জোনের ইনচার্জ করা হয়েছিল তাঁকে। কলকাতা দক্ষিণ ২৪ পরগনার সমস্ত বিধানসভা ও দমদম লোকসভা কেন্দ্রের অন্তরগত উত্তর ২৪ পরগনার সাতটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয় শোভনবাবুর কাঁধে। বৈশাখীকেও ওই কমিটির সহ আহ্বায়ক করা হয়। প্রসঙ্গত, এই কমিটি যখন বিজেপি ঘোষণা করে, তখন শোভন বৈশাখী কলকাতায় ছিলেন না। তাঁরা ছিলেন ভুবনেশ্বরে। ফিরে এসে বৈশাখী কমিটি নিয়ে আপত্তি তোলেন। কী আপত্তি? তাঁর সঙ্গে ওই কমিটিতে নাম ছিল শঙ্কুদেব পণ্ডার। শঙ্কুকেও সহ আহ্বায়ক করা হয়েছিল। বৈশাখীর বক্তব্য, এক পদে দু’জন কী করে থাকেন? এরপরই সদ্য চাকরি থেকে ইস্তফা দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা বলেন, “আমি বাইক মিছিলে যাব না। একে তো আমায় আমন্ত্রণ জানানো হয়নি। দুই, এই কমিটিতে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।” এর মধ্যেই লালবাজার জানিয়ে দেয়, মিছিলের অনুমতি তারা দেবে না। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পুলিশের অনুমতির প্রয়োজন নেই। মিছিল হবেই।” তিনি এও বলেন, “শোভনদা রাস্তায় নামবেন শুনে ভয়ে পুলিশ অনুমতি দিচ্ছে না।” এই সংঘাতের আবহে যখন গেরুয়া শিবির টগবগ করে ফুটছে, তখন সোমবার সকাল থেকে শোভনও গোঁসা ধরেন, তিনিও মিছিলে যাবেন না। দুপুরে তাঁর বাড়িতে বোঝাতে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু শোভন-বৈশাখী শেষ পর্যন্ত কেউই মিছিলে আসেননি। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। সেই মিছিল শেষের আগেই দেখা যায়, মুরলীধর সেন লেনে বিজেপি দফতরে শোভনের ঘর থেকে খুলে ফেলা হয়েছে নেমপ্লেট এবং দরজায় ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। এখন দেখার, শোভন-বৈশাখীর সঙ্গে বিজেপির সম্পর্কের তালা খোলে কিনা।

```