
শেষ আপডেট: 30 November 2022 15:25
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুয়ারে সরকার (Duare Sarkar Camp) নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এবার রাজনীতি ভুলে ক্যাম্পে বসে সাধারণ মানুষকে ফর্ম ফিলআপ (Form Fillup) করে সাহায্য করতে দেখা গেল তাদের।
মঙ্গলবার থেকে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানাগড়ের রেলপারে শুরু হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। বুধবার পর্যন্ত চলে। এই দুদিনই ক্যাম্পে ভিড় ছিল। সেখানে গিয়ে দেখা যায়, রাজ্য সরকারের প্রকল্পের ফর্ম ভর্তি করে সাধারণ মানুষের সাহায্য করছেন বাম-বিজেপি (Left-BJP) দুই বিরোধী শিবিরের কর্মীরা। আর তাই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কাঁকসা জুড়ে।
যদিও বিজেপির এককর্মী মণি শর্মা জানান, 'এই ক্যাম্প মানুষের জন্য। সাধারণ মানুষ যাতে নির্ভুলভাবে সরকারি প্রকল্পগুলির জন্য আবেদন জমা দিতে পারেন, তাই সাহায্য করতে এসেছি। সামাজিক কর্মী হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।'
নকল বদলে আসল গয়না হাতিয়ে কাটোয়া পুলিশের জালে মহিলা
একই দাবি করেন ডিএফআইয়ের অঞ্চল সম্পাদক পিন্টু সিংও। তিনি বলেন, 'এটা সরকারি প্রকল্প। সাধারণ মানুষের ঠিকমতো ফর্ম ফিলআপ করতে পাচ্ছেন না। তাই সাহায্য করছি।'
যদিও বিরোধী দলের কর্মীদের এমন উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কার্তিক সিং। তাঁর অভিযোগ, একটা সময় ছিল, যখন বিরোধীরা রাজ্য সরকারের প্রকল্প ও দুয়ারে সরকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। এখন সেই বিরোধী দলের নেতারাই ক্যাম্পে বসে ফর্ম ফিলআপ করছেন।