Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুল জাতীয় সঙ্গীত গাইলেন বিজেপির নেতা-নেত্রীরা, ডুমুরজলা মঞ্চের ভিডিও টুইট করে নিন্দা তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: একঝাঁক রাজনৈতিক নেতানেত্রীতে উপচে পড়ছে মঞ্চ। অনুষ্ঠান শেষের পরে সেখানে গাওয়া হল জাতীয় সঙ্গীত। আর তাতেই থেকে গেল ভুল! আজ, রবিবার ডুমুরজলার স্টেডিয়ামে বিজেপির জনসভায় এমনটাই ঘটেছে বলে অভিযোগ উঠেছে নানা মহলে। তীব্র প্রতিবাদ শা

ভুল জাতীয় সঙ্গীত গাইলেন বিজেপির নেতা-নেত্রীরা, ডুমুরজলা মঞ্চের ভিডিও টুইট করে নিন্দা তৃণমূলের

শেষ আপডেট: 31 January 2021 13:48

দ্য ওয়াল ব্যুরো: একঝাঁক রাজনৈতিক নেতানেত্রীতে উপচে পড়ছে মঞ্চ। অনুষ্ঠান শেষের পরে সেখানে গাওয়া হল জাতীয় সঙ্গীত। আর তাতেই থেকে গেল ভুল! আজ, রবিবার ডুমুরজলার স্টেডিয়ামে বিজেপির জনসভায় এমনটাই ঘটেছে বলে অভিযোগ উঠেছে নানা মহলে। তীব্র প্রতিবাদ শানিয়েছে তৃণমূল। ভাইরাল হয়েছে ওই ভুল জাতীয় সঙ্গীতের ভিডিও-ও। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিওটি টুইট করে লেখেন, "যাঁরা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের জ্ঞান দেন, তাঁরা ঠিকভাবে আমার জাতীয় সংগীতও গাইতে পারেন না। এটা দল নাকি ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে। লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি ক্ষমা চাইবে?" এই লেখার সঙ্গে ‘BJPInsultsNationalAnthem' হ্যাশট্যাগও যোগ করেন অভিষেক। https://twitter.com/abhishekaitc/status/1355820713203150848 রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তিনি আসতে না পারলেও, ভার্চুয়ালি ভাষণ দেন। সভায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। ছিলেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারাও। সেই সভার শেষেই গাওয়া জাতীয় সংগীতে শোনা গেছে, শেষ স্তবকের শুরুতে 'জনগণ মঙ্গলদায়ক'-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গাওয়া হচ্ছে। এর পরেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও লেখা হয়, "আজ বাংলার দেশভক্ত মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত ভুলভাবে গেয়ে দেশকে অপমান করেছেন। এই ভাবেই বিজেপির নেতাদের লোক দেখানো জাতীয়তাবাদ প্রকাশ্যে আসছে! এই অপমান দেশ মেনে নেবে না! তাঁদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে!" https://twitter.com/AITCofficial/status/1355836028880207872 টুইট করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, "আজ হাওড়ায় জাতীয় সংগীতের অবমাননা করলেন বিজেপির নেতৃত্ব। অভাবনীয়ভাবে তাঁরা "জনগণমঙ্গলদায়ক"-এর পরিবর্তে গেয়ে বসলেন "জনগণমন-অধিনায়ক"! দেশভক্তির নামে জাতীয় সংগীতের অপমান একমাত্র বিজেপিই করতে পারে। এই লজ্জাজনক ঘটনায় হতবাক গোটা দেশ!" https://twitter.com/itspcofficial/status/1355841515751280642 বিষয়টিকে অবশ্য তেমন গুরুত্বই দিতে রাজি নন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, সেটা সত্যিই নিন্দনীয়। তবে এটা হতে পারে অনিচ্ছাকৃত ভুল। এটা নিয়ে রাজনীতি না করাই ভাল। যদিও বিজেপি নেতারা ভুল গেয়েছেন, না কি কেউ ভুল শুনেছেন, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।” প্রসঙ্গত, দিন পাঁচেক আগে প্রজাতন্ত্র দিবসেই উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে বিড়ম্বনায় পড়তে হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিব্রত অবস্থা হয় বিজেপিরও। দিলীপ ঘোষ স্বীকারও করেন যে, এটা একটা ‘অস্বস্তিকর’ ঘটনা। সে সময়ও বিরোধীরা আক্রমণ শানিয়েছিল দিলীপ ঘোষ তথা বিজেপির বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল দেশভক্তি নিয়ে। এবার ফের প্রায় একই বিড়ম্বনায় পড়ল বিজেপি। যদিও এ নিয়ে এখনও কোনও দুঃখপ্রকাশ করা হয়নি তাদের তরফে।

```