Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসতবাড়ির লোভে বাবাকে খুন করার অভিযোগ, পলাতক বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নিছক পারিবারিক সম্পত্তির লোভে বাবাকে খুন করার অভিযোগ উঠল জেলারই এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানা এলাকার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম সুখময় নস্কর (৮৫)। ঘটনার পর থেকে পলাতক তাঁ

বসতবাড়ির লোভে বাবাকে খুন করার অভিযোগ, পলাতক বিজেপি নেতা

শেষ আপডেট: 2 October 2020 16:00

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নিছক পারিবারিক সম্পত্তির লোভে বাবাকে খুন করার অভিযোগ উঠল জেলারই এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানা এলাকার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম সুখময় নস্কর (৮৫)। ঘটনার পর থেকে পলাতক তাঁর অভিযুক্ত ছেলে সহদেব নস্কর। সহদেববাবু ওই এলাকায় বিজেপিকর্মী হিসাবে সুপরিচিত। পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার ১লা অক্টোবর দুপুর ১টা নাগাদ বাড়ির পাশের একটি গাছের ডাল থেকে বৃদ্ধ সুখময় নস্করের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এই অস্বাভাবিক মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় মথুরাপুর থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের ডাল থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত বৃদ্ধের পরিবারের দাবি, সহদেব নস্কর এলাকার বিজেপি নেতা। এমনকি বৃদ্ধের মেজো ছেলের স্ত্রীর সঙ্গেও অবৈধ সম্পর্ক রয়েছে সহদেবের। দীর্ঘদিন ধরে সুখময়বাবুর উপর নানারকম নির্যাতন চালিয়ে তাঁর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয় সহদেব। শেষ পর্যন্ত বেঁচে ছিল শুধু বসত বাড়িটি। সেটিও লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন বাবার উপর চাপ সৃষ্টি করছিল সহদেব। শেষপর্যন্ত ওই বসতবাড়ি লিখে না দেওয়ার অপরাধেই নিজের বাবাকে খুন করে বাড়ির কাছে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে দেহ ঝুলিয়ে দেয় ওই বিজেপি নেতা, এদিন সংবাদমাধ্যমে সামনের এমনই অভিযোগ জানিয়েছেন সুখময়বাবুর পরিবারের সদস্যেরা। ঘটনার পর মেজো বৌমা নমিতা নস্কর, ভাইপো সুমন্ত নস্কর ও ভাই বিজেপি নেতা সহদেব নস্করের বিরুদ্ধে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধের বড় ছেলে জগন্নাথ নস্কর। ইতিমধ্যেই পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। কিন্তু মূল অভিযুক্ত বিজেপি নেতা সহদেব নস্কর পলাতক। সম্পত্তির লোভে নিজের বাবাকে খুন করেছে ছোটো ছেলে, এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। পুলিশ প্রশাসনের কাছে ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত বৃদ্ধের বড় ছেলে।

```