Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিতেন্দ্র হাজির আদালতে, করেননি জামিনের আবেদন, নিজেই নিজের সওয়াল করে কী বললেন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কম্বল কাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)-কে রবিবার আসানসোল জেলা আদালতে (Asansol Court) তোলা হয়। সেখানে দেখা গেল জিতেন্দ্র নিজের হয়ে নিজেই সওয়াল করলেন। আদালতে জামিনের আবেদন

জিতেন্দ্র হাজির আদালতে, করেননি জামিনের আবেদন, নিজেই নিজের সওয়াল করে কী বললেন

শেষ আপডেট: 19 March 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কম্বল কাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)-কে রবিবার আসানসোল জেলা আদালতে (Asansol Court) তোলা হয়। সেখানে দেখা গেল জিতেন্দ্র নিজের হয়ে নিজেই সওয়াল করলেন। আদালতে জামিনের আবেদন করেননি তিনি এদিন।

শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে আসানসোল থানার পুলিশ। তারপর রাতেই কলকাতায় আনা হয় বিজেপি নেতাকে। রবিবার আদালতে তোলা হলে দেখা গেল এজলাসে তাঁর হয়ে কোনও আইনজীবী সওয়াল করলেন না। জিতেন্দ্র বিচারককে জানান যে, তিনি নিজেই লড়বেন নিজের মামলা।

মামলার শুনানিতে সরকারি আইনজীবী সোমরাজ চট্টরাজ, ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁর আবেদন মঞ্জুর করা হোক। পাল্টা জিতেন্দ্র জানান যে, তিনি আজ কোনও জামিনের আবেদন করছেন না। তবে তাঁকে ১৪ দিন নয়, ২ দিনের পুলিশ হেফাজত দেওয়া হোক।

কেন জামিনের আবেদন করলেন না বিজেপি নেতা? আদালতে তিনি জানান, 'আমি আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম, তার শুনানি আগামীকাল সোমবার আছে। যদি সেখানে আমার আবেদন গ্রহণ করা হয়, তাহলে বিষয়টা অন্য হবে।'

যদিও হাইকোর্টে আগেই জিতেন্দ্রর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। এদিন ১৫ মিনিট সওয়াল জবাব পর্ব চলে। বিচারক ৮ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। এদিন আসানসোল আদালতের সামনে ছিল কড়া নিরাপত্তা। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি।

নয়ডা থেকে কলকাতায় আনা হল জিতেন্দ্র তিওয়ারিকে, বিমানবন্দরে নামল প্লেন


```