Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একা মহিলার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা বিজেপি নেতার, হাতেনাতে ধরে পেটাল স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: ফের আরও একবার অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির (BJP leader)। এক বিজেপি নেতার কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে (mainaguri)। ঘরে একা পেয়ে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, রবি

একা মহিলার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা বিজেপি নেতার, হাতেনাতে ধরে পেটাল স্থানীয়রা

শেষ আপডেট: 18 September 2023 05:54

দ্য ওয়াল ব্যুরো: ফের আরও একবার অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির (BJP leader)। এক বিজেপি নেতার কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে (mainaguri)। ঘরে একা পেয়ে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, রবিবার ভোর রাতে খাওয়ার জল চাইবার অছিলায় এক মহিলার বাড়িতে প্রবেশ করেছিলেন ওই বিজেপি নেতা। তবে এরপরই স্থানীয় যুবকরা টের পেয়ে হাতেনাতে ধরেন সেই বিজেপি নেতাকে।

বাবু চন্দ নামের ওই বিজেপি নেতা (BJP leader) পেটকাটি এলাকার এক মহিলার বাড়িতে ঢোকেন রবিবার ভোর রাতে। ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সময়ে বাড়িতে একাই ছিলেন তিনি। অভিযোগ, আচমকাই ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন বাবু চন্দ। মহিলার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। এরপরই মারধর করা হয় ওই বিজেপি নেতাকে।

তবে ঘটনা জানাজানি হওয়ার আগেই সোমবার সকালে তড়িঘড়ি চম্পট দেন বাবু চন্দ। তবে স্বামী এমন ঘটনা ঘটিয়েছেন এ কথা অবশ্য মানতে নারাজ স্ত্রী প্রণতি চন্দ। তাঁর অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাঁর স্বামীকে। স্ত্রী-র কথায়, ওই মহিলা ইচ্ছে করেই ডেকেছিলেন বাবু চন্দকে। সমস্তটা পূর্বপরিকল্পিত, দাবি প্রণতির।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান এলাকার কাউন্সিলর রিম্পা রায়ের কাছে। এই ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। বাবু চন্দ সহ তাঁর পরিবারকে এলাকা ছাড়া করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার কাউন্সিলর। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত খোঁজ চলছে ফেরার নেতার। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী দাবি করেন তিনি এ প্রসঙ্গে কিছুই জানেন না। এই ঘটনায় অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।

সোমবার বসছে সংসদ, মোদী সরকারের এজেন্ডা নিয়ে সংশয়ে বিরোধীরা


```