Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিষ্ণুপুরে গ্রেফতার বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রবিবার সকালে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। একসময় তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রায় ৩৪ বছর। ভো

বিষ্ণুপুরে গ্রেফতার বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

শেষ আপডেট: 22 August 2021 05:41

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রবিবার সকালে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। একসময় তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রায় ৩৪ বছর। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার যে হিড়িক শুরু হয়েছিল তাতে শামিল হয়েছিলেন শ্যামাপ্রসাদও। তারপর শাসকদলের বিরুদ্ধে প্রচারও চালিয়েছেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক। অভিযোগ, সরকারি প্রকল্পে আর্থিক তছরূপ করেছেন তিনি। পুরসভায় থাকাকালীন এই বেআইনি কাজের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষ্ণুপুরের মহকুমা শাসকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে শ্যামাপ্রসাদকে। বিস্তারিত আসছে..

```