Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষ্ণুপুরে অক্সিজেন পেল বিজেপি, তৃণমূলের প্রাক্তন কর্মীকে দলে টানল পদ্ম শিবির

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুরের একটু অক্সিজেন পেল বিজেপি। অযোধ্যা গ্রাম পঞ্চায়েত (Election Panchayat2023) থেকে দলের জয়ী প্রার্থী তৃণমূলের চলে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে আপন করে নিল গেরুয়া শিবির। তাতে সামান্

বিষ্ণুপুরে অক্সিজেন পেল বিজেপি, তৃণমূলের প্রাক্তন কর্মীকে দলে টানল পদ্ম শিবির

শেষ আপডেট: 13 July 2023 12:31

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুরের একটু অক্সিজেন পেল বিজেপি। অযোধ্যা গ্রাম পঞ্চায়েত (Election Panchayat2023) থেকে দলের জয়ী প্রার্থী তৃণমূলের চলে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে আপন করে নিল গেরুয়া শিবির। তাতে সামান্য শক্তি বৃদ্ধি করতে পারল বিজেপি (BJP Joining)।

ওই নির্দল প্রার্থীর নাম শ্যামল ব্যানার্জী। বৃহস্পতিবার তাঁকে বিজেপির (BJP Joining) বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দফতরে ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকালে শ্যামলবাবু জেলা দফতরে পৌঁছে গিয়েছিলেন। সেখানে দলের সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন।

জানা গিয়েছে, এক সময় শ্যামলবাবুকে এলাকায় সকলেই তৃণমূলকর্মী হিসাবে চিনতেন। পরে তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করে। এবার নির্দল প্রার্থী হয়ে অযোধ্য গ্রাম পঞ্চায়েতে ৪৬ নম্বর আসনে দাঁড়ান। এখন জয়ের পরে বিজেপিতে যোগ দিয়ে শ্যামলবাবু বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রকল্পগুলি দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। মানুষের জন্য কাজ করতে এবং তৃণমূলের সন্ত্রাসের জবাব দিতেই তিনি বিজেপিতে যোগ দিলেন।

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জীর দাবি, 'কে কার আদর্শে অনুপ্রাণিত হবে সেটা তাদের ভাবার বিষয় নয়।'

১২ আসন বিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার ৬ টি আসনে জয়লাভ করে তৃণমূল। পাঁচটিতে বিজেপি ও একটিতে 'নির্দল' প্রার্থী জয়ী হন। বুধবার সকালে বিজেপির প্রতীকে নির্বাচিত প্রার্থী সলমা মুর্মুকে নিজেদের দিকে টেনে নেয় তৃণমূল। ঠিক সেই সময় প্রাক্তন তৃণমূল কর্মীকে নিজেদের দলে টেনে নেওয়া বিজেপি কিছুটা শক্তি পেল বলে মনে করছেন অনেকেরা।

কোচবিহারে মৃত্যুমিছিল জারি, তুফানগঞ্জে বিজেপি, শীতলখুচিতে মারা গেলেন তৃণমূল কর্মী


```