Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি বঙ্গ-রাজনীতির ওয়াশিং মেশিন: দিলীপ

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে বিজেপি (BJP) ওয়াশিং মেশিনের ভূমিকা নেবে আগামী দিনে। রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ‘দ্য ওয়াল’-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা ভোটের আগে অন্য দল থেকে এ

বিজেপি বঙ্গ-রাজনীতির ওয়াশিং মেশিন: দিলীপ

শেষ আপডেট: 6 October 2021 12:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে বিজেপি (BJP) ওয়াশিং মেশিনের ভূমিকা নেবে আগামী দিনে। রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ‘দ্য ওয়াল’-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা ভোটের আগে অন্য দল থেকে এমন নেতাদের নেওয়া হয়েছিল যারা সিন্ডিকেট ব্যবসা চালাত। এমনকী বিজেপির সমর্থকেরা যাদের হাতে নির্যাতিত হয়েছে। আগামী দিনেও কি এমন লোকেদের পার্টি নেবে? দিলীপ ঘোষের একদিকে, বক্তব্য হল বিধানসভা ভোটের আগে দলে দলে এমন লোকেদের নেওয়া ভুল হয়েছিল। জানান, নির্বিচারে, বাছবিচার না করে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর এবং দলের আরও অনেকের তাতে সায় ছিল না, সেকথাও জানান। তাঁর বক্তব্য, পার্টি ক্ষমতায় আসতে না পারায় তাদের অনেকে আগের দলে ফিরে গিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি কি ওয়াশিং মেশিন? জবাবে দিলীপ বলেন, শুধু কিছু লোকের জন্য নয়। বিজেপি আগামী দিনে গোটা বঙ্গ-রাজনীতির জন্যই ওয়াশিং মেশিনের কাজ করবে।

দিদির সামনে ভুল গাইলেন বাবুল, গুলিয়ে গেল স্তবক, শব্দ, লাইন

তাঁর বক্তব্য, বিহারের দিকে চান। ওখানে বিজেপি অনেক দিন ধরে সরকারে আছে। তাই বিহারের অবস্থা এখন বাংলার থেকে ভালো। তাঁর কথায়, 'আজকের বাঙালির কী আছে? আজকের বাঙালি মানে দুর্নীতিগ্রস্ত নেতা, কাটমানি, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত'। দিলীপ বলেন, ‘বাঙালির সর্বনাশের জন্য দায়ী বেকারি। সারা দেশ এগোচ্ছে। বাঙালি চাকরি, ব্যবসা করতে বাইরে চলে যাচ্ছেন। আগে মানুষ বাংলায় আসত। এখন বাংলা থেকে পালাচ্ছে।’ বাঙালি হয়ে বাঙালির জন্য গর্ব হয় না? তিনি বলেন, ‘বাঙালি হিসেবে অবশ্যই গর্ব করা উচিৎ।’ এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘তবে আজকের বাঙালির কী আছে? আগে যা ছিল তাই নিয়েই চলছে। এখন বাংলার থেকে বিহার, উত্তরপ্রদেশ অনেক এগিয়ে গেছে। ভাল অবস্থায় আছে। সেই ক্ষেত্রেও বিজেপির ভূমিকা অপরিসীম।’ তাঁর সওয়াল, ‘এখন বাঙালি মানে দুর্নীতিগ্রস্থ নেতা। কাটমানি, সিন্ডিকেটের জন্য পরিচিত। এরপরই তাঁর সংযোজন, সারা বাংলায় ওয়াশিং মেশিনের মতো কাজ করবে বিজেপি। গায়ের জোরে সব হয় না।’ কিন্তু দলে একসময় সেইসব দুর্নীতিগ্রস্থ নেতাদের নেওয়া হয়েছে? সোজাসাপ্টা জবাব, ‘তখন নেওয়া হয়েছে। আবার মানুষ তাদের অনেককে বাতিল করে দিয়েছেন।’

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```