রাজনৈতিক হিংসার বলি বহু কর্মী, ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দিচ্ছে বিজেপি
দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যের ভোটকে কেন্দ্র করে হিংসার যে শিকার হয়েছেন বিজেপি (BJP) কর্মীরা, তার পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ করছে পদ্মফুল শিবির। রাজনৈতিক হিংসায় খুন হওয়া বিজেপি কর্মীদের ক্ষতিপূরণ (compensation) দিচ্ছে গেরুয়া দল। ইতিমধ্যে সেই
শেষ আপডেট: 30 August 2021 18:20
দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যের ভোটকে কেন্দ্র করে হিংসার যে শিকার হয়েছেন বিজেপি (BJP) কর্মীরা, তার পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ করছে পদ্মফুল শিবির। রাজনৈতিক হিংসায় খুন হওয়া বিজেপি কর্মীদের ক্ষতিপূরণ (compensation) দিচ্ছে গেরুয়া দল। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে।
বিজেপি সূত্রের খবর, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ৫১ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাঁদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন দাঁতনের নিহত বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রর স্ত্রী বাসন্তী পাত্রর হাতে।
আরও পড়ুনঃ মথুরায় মদ-মাংস নিষিদ্ধ, জন্মাষ্টমীতে বড় ঘোষণা যোগীর
দিলীপ ঘোষ তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, দাঁতনের বিজেপি কার্যকর্তা শ্রীকান্ত পাত্র তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন। ভারতীয় জনতা পার্টির তরফে তাঁর স্ত্রী বাসন্তী পাত্রর হাতে আজ পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হল।
https://twitter.com/DilipGhoshBJP/status/1432353000433983499?s=19
ভোটের আগে ও পরে নানা সময়ে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির। বরাবরই অভিযোগের আঙুল রাজ্যের শাসকদল তৃণমূলের দিকেই। সম্প্রতি ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মাঝেই দলের তরফে মৃত কর্মীদের পরিবারকে সাহায্যের কাজ শুরু করা হল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'