দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) গণনা শুরুর পরে যে ট্রেন্ড দেখা গিয়েছিস, তাতে প্রাথমিক ভাবে বিজেপির চেয়ে বাম-কংগ্রেস খানিকটা এগিয়ে গিয়েছিল ঠিকই, তবে এক ঘণ্টার মধ্যে ঘুরে যায় ফলাফল। দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া গণনায় দেখা যায়, অনেকটাই এগিয়ে গেছে বিজেপি। তার পরে যত সময় বাড়তে থাকে, ব্যবধান বাড়িয়ে এগোতে থাকে বিজেপি। তৃণমূল তো নাগালের বাইরে ছিল প্রথম থেকেই, তার আশপাশে কেউই পৌঁছতে পারেনি। তবে ৩টের পরিসংখ্যান বলছে, তৃণমূলের পরেই রয়েছে বিজেপি, বাম-কংগ্রেস সেই পিছনেই।
‘প্রহসন’ হয়েছে বলে ভোটের দিন থেকেই সমালোচনা করছিলেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভোটে কমিশন ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছিলেন সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।
প্রসঙ্গত, রাজ্যের সর্বত্র বাম-কংগ্রেসের মধ্যে সুসংহত জোট হয়নি। কোথাও তা হয়েছে, কোথাও দুই দলই প্রার্থী দিয়েছে।
দেখে নেওয়া যাক, দুপুর ৩:৪৫ পর্যন্ত গণনার হিসাব (WB Panchayat Election 2023) কী বলছে:
- মোট ৬৩,২২৯ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৩,২১৯ আসনে ভোট হয়েছে। দুপুর ত:৪৫-এ রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ১২৫১৮ আসনে জিতে গিয়েছে শাসক দল। তৃণমূল এগিয়ে রয়েছে আরও ৩৬২০ আসনে।
- বিজেপি জিতে গিয়েছে ২৭৮১ আসনে। তারা এগিয়ে রয়েছে ৯১৫ আসনে।
- বামেরা জিতে গিয়েছে ৯১৯ আসনে। এগিয়ে রয়েছে ৫৫২ আসনে।
- কংগ্রেস ৬২৫ আসনে জিতে গিয়েছে। সেই সঙ্গে ২৭৬ আসনে এগিয়ে রয়েছে।
দেখে নেওয়া যাক, দুপুর ১:৩০টা পর্যন্ত গণনার হিসাব (WB Panchayat Election 2023) কী বলছে:
- মোট ৬৩,২২৯ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৩,২১৯ আসনে ভোট হয়েছে। দুপুর ১:৩০টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৩৭০২ আসনে জিতে গিয়েছে শাসক দল। তৃণমূল এগিয়ে রয়েছে আরও ৩১৬৭ আসনে।
- বিজেপি জিতে গিয়েছে ৬৭৩ আসনে। তারা এগিয়ে রয়েছে ৭৮২ আসনে।
- বামেরা জিতে গিয়েছে ২৪৩ আসনে। এগিয়ে রয়েছে ৬৩১ আসনে।
- কংগ্রেস ১০৭ আসনে জিতে গিয়েছে। সেই সঙ্গে ২৪১ আসনে এগিয়ে রয়েছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হিসাব ছিল (WB Panchayat Election 2023):
- মোট ৬৩২২৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৩২১৯টি আসনে ভোট হয়েছে। দুপুর সাড়ে ১২টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৯৪২টি আসনে জিতে গিয়েছে শাসক দল। তৃণমূল এগিয়ে রয়েছে আরও ২৫৯০টি আসনে।
- বিজেপি জিতে গিয়েছে ১০৩টি আসনে। তারা এগিয়ে রয়েছে ৬৬৪টি আসনে।
- বামেরা জিতে গিয়েছে ৪৭টি আসনে। এগিয়ে রয়েছে ৫৫৮ আসনে।
- কংগ্রেস ২৬টি আসনে জিতে গিয়েছে। সেই সঙ্গে ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে।
অর্থাৎ বাম-কংগ্রেসের তুলনায় অনেকটাই বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এটা প্রাথমিক ট্রেন্ড। বেশ কিছু জেলা থেকে এখনও গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঠিকমতো আসেনি। ফলে চূড়ান্ত ফল এখনই আন্দাজ করা যাচ্ছে না।
এই প্রতিবেদন সময়ান্তরে আপডেট করা হবে।
সিপিএম প্রার্থী জেতার পরেই তৃণমূলে যোগ দিলেন, কালনায় ‘বাইরন মডেল’