Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বিজেপি একটা চিটিংবাজ পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি একটা মিথ্যুক দল, বিজেপি আদতে চিটিংবাজ। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ নিয়ে বা জাতীয় সংগীত নিয়ে বিজেপি কোন

বিজেপি একটা চিটিংবাজ পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 December 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি একটা মিথ্যুক দল, বিজেপি আদতে চিটিংবাজ। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ নিয়ে বা জাতীয় সংগীত নিয়ে বিজেপি কোনও রকম কথা বললেও তা মেনে নেওয়া হবে না বলেই জানান তিনি। এদিন বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি যে গোটা দেশে মেরুকরণের রাজনীতি করছে, তখন অমিত শাহ এ রাজ্যে এসে রবীন্দ্রনাথের একাত্মবাদের কথা বলছেন। এটা তিনি কীভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী বলেন, একাত্মবাদ, বহুত্ববাদ, জাতীয়তাবাদ-- এসব নিয়ে যা যা বলছেন অমিত শাহ্, তা জানতে গবেষণা করতে হবে মুখ্যমন্ত্রীকে। তাঁর কথায়, "রবীন্দ্রনাথ নাকি জোড়াসাঁকোয় জন্মাননি-- এসব বলছে। সাংবাদিকদের এগুলো প্রচার করা উচিত।" এর পরে তিনি বলেন, "রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। বাংলা তথা ভারতবর্ষ এবং সারা পৃথিবী রবীন্দ্রনাথ ও অন্য মনীষীদের সেলাম করে। কারণ তাঁদের আন্তর্জাতিক চেতনা বিশ্ব বাংলার স্বপ্ন দেখায়। ওদের পড়াশোনা করতে বলুন। রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা মানব না। জাতীয় সংগীত নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকুন, তবু গান বদলাতে দেব না।" অমিত শাহ এ রাজ্যকে 'সোনার বাংলা' করার কথা বলে গেছেন, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেন, "উনি জানেন তো, সোনা কাকে বলে রুপো কাকে বলে তামা কাকে বলে? উনি নিশ্চয় জানেন দাঙ্গা কাকে বলে? উনি গতকাল কিছু কথা পুরো মিথ্যে বলে গেছেন। গারবেজ অফ লাই। অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী। ওঁকে শোভা পায় না, দলীয় কর্মীদের কথামতো বলে দেওয়া। আমি কাল জবাব দেব, প্রমাণ-সহ।" এর পরে তাঁকে প্রশ্ন করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নাগরিকত্ব আইন নিয়ে করা মন্তব্যের উপর। এর উত্তরেই মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি একটি চিটিংবাজ দল। ওরা যাই বলুক, যাই করুক, সেটাই মিথ্যের স্তূপ। আমি বলে দিয়েছি, এদেশের প্রতিটি মানুষ এদেশের নাগরিক। ১৯৭১ সালের আগে যাঁরা এসেছেন সকলেই নাগরিক। মতুয়ারাও নাগরিক। আমার বাংলার প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। ওঁরা মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন না।" এছাড়াও কেন্দ্রের প্রকল্পগুলি রাজ্যে প্রয়োগ না করার যে অভিযোগ তুলেছেন অমিত শাহ, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড এবং কৃষকদের জন্য যে সুবিধা রয়েছে, তা সকলের জন্য অনেক বেশি কার্যকর। কেন্দ্রের প্রকল্পগুলি নিলে তা সকলে সমানভাবে পাবে না। ওরা নানা কাজ রাজ্য সরকারকে এড়িয়ে করছে। কেন্দ্রের স্কিম রাজ্যেরই প্রয়োগ করার কথা। আমরা দেব না বলিনি। আমরা টাকাটা পাঠাতে বলেছিলাম, কাজ করতাম। কিন্তু ওরা সেটা করবে না। আমি কৃষিমন্ত্রীকে একাধিক চিঠি লিখেছি।" শেষ পাঠানো চিঠির খানিকটা অংশ পড়েও শোনান তিনি। প্রশ্ন করেন, "এর বেশি কী বলা যায়! কৃষির কাজ রাজ্য করে, স্বাস্থ্যের কাজও তাই। সব করব আমরা, আর আমাদের চামড়া গোটাবে তোমরা, তা তো হয় না! টক আমড়াও কখনও খেতে হবে।"

```