Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপনির্বাচনের দু'দিন আগে 'প্রতিশ্রুতি'? অভিষেকের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী ধূপগুড়িতে প্রচারে এসে বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP goes to SEC agains

উপনির্বাচনের দু'দিন আগে 'প্রতিশ্রুতি'? অভিষেকের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি

শেষ আপডেট: 3 September 2023 15:21

দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী ধূপগুড়িতে প্রচারে এসে বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP goes to SEC against Abhishek)।

আসন্ন উপনির্বাচনের (Dhupguri by-election) প্রচারের জন্য শনিবার ধূপগুড়িতে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে তিনি ঘোষণা করেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। এরপরেই বিষয়টি নিয়ে সোচ্চার হয় গেরুয়া শিবির। তাদের দাবি, ভোটের আগে যেখানে আদর্শ আচরণবিধির জারি রয়েছে, সেখানে প্রচারে গিয়ে এহেন প্রতিশ্রুতি দিয়ে সেই বিধি ভঙ্গ করেছেন অভিষেক। এরপরেই বিজেপি নেতা শিশির বাজোরিয়া অবিলম্বে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর সেই আসনে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ধূপগুড়িতে। ভোটের আর মাত্র ২ দিন বাকি থাকতে অভিষেকের এই ঘোষণা নিয়ে বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিজেপি। (BJP goes to SEC against Abhishek)

উল্লেখ্য, ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন সেখানকার মানুষজন। ভোটমুখী ধূপগুড়িতে মানুষকে সেই আশ্বাস দেওয়ায় স্বভাবতই চাপে পড়ে গেছে পদ্ম শিবির। এই নিয়ে আগে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেককে 'হরিদাস পাল' বলে সরাসরি আক্রমণ করে বিধিভঙ্গের অভিযোগ এনেছিলেন তিনিও। তারপর এবার কমিশনকে চিঠি পাঠালেন শিশির বাজোরিয়া। এখন সেই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন সত্যিই কোনও ব্যবস্থা নেয় কিনা তা দেখার।

বিজেপির বিধায়ক চন্দনা স্বামীকে সঙ্গে নিয়ে রাস্তা সংস্কার করছেন! প্রেমিক কৃষ্ণ কি অতীত


```