Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপর্ণা সেনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ থানায় দায়ের করল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো:‌ অপর্ণা সেনের বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় এফআইআর দায়ের করল বিজেপি। এফআইআর করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর বক্তব্য, গত নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্র

অপর্ণা সেনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ থানায় দায়ের করল বিজেপি

শেষ আপডেট: 17 January 2022 15:12

দ্য ওয়াল ব্যুরো:‌ অপর্ণা সেনের বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় এফআইআর দায়ের করল বিজেপি। এফআইআর করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর বক্তব্য, গত নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি, বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি। তাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন কল্যাণ। উল্লেখ্য, বিএসএফ–এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার ক্ষমতা দেয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)–কে। তারই বিরোধিতায় সরব হন অপর্ণা। কলকাতা প্রেস ক্লাবে ২০২১ সালের ১৬ নভেম্বর বিএসএফ–এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন বিএসএফ–এর কাজ নিয়েও। আগেই বিএসএফ–মন্তব্য প্রসঙ্গে অপর্ণাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিল বিজেপি। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে অভিনেত্রীকে চিঠি দিয়ে জানিয়েছ‌িলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, ‘‌যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়,  তা ভাবলেই শিউরে উঠতে হয়।’‌ এর আগে দিলীপ ঘোষও অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, ‘‌ওঁরা চিরদিন দেশদ্রোহী।’‌

```