
শেষ আপডেট: 12 July 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: সাংসদ রবিশংকর প্রসাদের নেতৃত্বে কলকাতায় পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP fact finding team is in Kolkata)। দলে রয়েছেন মোট চারজন সদস্য। বুধ ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘুরবেন তাঁরা।
পঞ্চায়েত ভোটপর্বে চলা হিংসায় রাজ্যে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার শুধু ভোটের দিনই মারা গেছেন ১৫ জন। মঙ্গলবার ভোটগণনা পর্বেও রাজ্যে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। যে জেলাগুলিতে সবথেকে বেশি রক্ত ঝড়েছে সেই জেলাগুলি ঘুরে দেখবে বিজেপির এই কমিটি। আজ বুধবার কমিটির সদস্যরা যাবেন হিঙ্গলগঞ্জ (Hingalganj) ও মিনাখাঁয়।
ঘুরে গিয়ে নাড্ডাকেই রিপোর্ট পেশ করবেন। তিনি বলেন, “দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও জেলাগুলির পরিস্থিতিও আমরা খতিয়ে দেখব।” গোটা ভোটপর্বে বারবারই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সোচ্চার হয়েছে বিজেপি। গণনাপর্বেও তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। এবার সেই সব অভিযোগই খতিয়ে দেখতে এল বিজেপির কেন্দ্রীয় দল।
মলয় ঘটককে ভোট মিটতেই ইডির তলব, দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ