হরির লুটের বাতাসা বিলি, পরমুহূর্তেই কর্মীদের ধমক! স্বরূপনগরে নানান মেজাজে দিলীপ
দ্য ওয়াল ব্যুরো: রাস মেলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এরই মধ্যে সোমবার বিকেলে সেখানকার পূর্ব পোলতা গ্রামে গিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ (BJP)।
বিজেপির সর্ব
শেষ আপডেট: 22 November 2021 16:30
দ্য ওয়াল ব্যুরো: রাস মেলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এরই মধ্যে সোমবার বিকেলে সেখানকার পূর্ব পোলতা গ্রামে গিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ (BJP)।
বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন কখনও সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করেছেন, আবার কখনও উপস্থিত জনগণের উদ্দেশে হরির লুটের বাতাসা ছুঁড়ে দিয়েছেন। কখনও আবার দলীয় সমর্থকদের উপর রেগে গিয়ে তাদের রীতিমতো বকাবকিও করলেন। সব মিলিয়ে এদিন স্বরূপনগরে নানান মেজাজে ধরা দিলেন দিলীপ।
পরকীয়া, সমকাম নানা বিতর্কে বর্ণময় এই সুলতান, কেমন ছিলেন বাস্তবের খিলজি
কেন ধমক দিতে হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে?
সূত্রের খবর, তিনি কোন এলাকায় যাবেন তা নিয়ে স্থানীয় কর্মীদের মধ্যে মতভেদ দেখা দেয়। এতেই হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন দিলীপ। প্রকাশ্যেই কর্মীদের ধমক দিয়ে ওঠেন। তবে এদিন তিনি যে রাজনৈতিক উদ্দেশ্যে স্বরূপনগরে আসেননি সেটা স্পষ্ট করে দেন। যদিও বলব না বলব না করেও দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে তৃণমূল সাংসদদের ধর্না নিয়ে তিনি কটাক্ষ করেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দাদের উস্কানি দিতেই স্বরূপনগর এসেছিলেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'