Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পুলিশই তৃণমূলের অক্সিজেন, সরিয়ে নিলেই শেষ, ঘাটালের ফাঁকা মাঠে তোপ ভারতীর

দ্য ওয়াল ব্যুরো: এই সে দিনও বিরোধীরা অভিযোগ করতেন পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষের ত্রাসে রাজনৈতিক কর্মসূচিই করা যায় না। তখন ভারতী ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। কিন্তু অনেকগুলো দিন এগিয়েছে। কংসাবতী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। উনিশের ভোটে

পুলিশই তৃণমূলের অক্সিজেন, সরিয়ে নিলেই শেষ, ঘাটালের ফাঁকা মাঠে তোপ ভারতীর

শেষ আপডেট: 7 May 2019 11:58

দ্য ওয়াল ব্যুরো: এই সে দিনও বিরোধীরা অভিযোগ করতেন পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষের ত্রাসে রাজনৈতিক কর্মসূচিই করা যায় না। তখন ভারতী ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। কিন্তু অনেকগুলো দিন এগিয়েছে। কংসাবতী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। উনিশের ভোটে ভারতী ঘাটালের বিজেপি প্রার্থী। আর নিজের নির্বাচনী জনসভা থেকে সেই পুলিশ ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ শানালেন তিনি। মঙ্গলবার ঘাটালে সভা করতে এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু লোক কই মাঠে? ফাঁকা মাঠেই সভা করতে হয় শাহকে। সভাপতির বক্তৃতার আগে মিনিট বারো জ্বালাময়ী বক্তৃতা দেন ভারতী। সেখানেই তিনি বলেন, “অসুস্থ হলে যেমন অক্সিজেন দিতে হয়, তেমনই তৃণমূলকে পুলিশের সাহায্য নিতে হয়। পুলিশই তৃণমূলের অক্সিজেন। সেটা সরিয়ে নিলেই চুরমার।” তৃণমূলের অনেক নেতাই বলেন, একটা সময় ভারতীই ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি। কোথায় কে ব্লক সভাপতি হবেন, জেলা পরিষদে কে কোন দায়িত্ব পাবেন, সবটাই নাকি ঠিক হত পুলিশ সুপারের বাংলোর শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অফিসারদের তালিকায় উপরের দিকের নাম ছিল তাঁর। ভারতীও মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু এখন সে সব অতীত। পুরোটাই আক্রমণ। মমতাও আক্রমণ করেন ভারতীকে। আর ভারতীও একদা জঙ্গলমহলের মা-কে। যদিও ভারতীর মুখে এ দিন এই কথা শুনে অনেকেই বলছেন, “উনি তো এটা ভাল জানেন। একটা সময় উনিই তো সবটা করতেন।” বাম এবং কগ্রেসের অভিযোগ, ভারতীর নেতৃত্বেই মিথ্যে মামলা দেওয়া হত তাদের কর্মীদের। এখন দেনাপাওনা ফুরিয়ে গিয়েছে বলে অন্য সুর গাইছেন। তৃণমূলও ভারতীকে আক্রমণ করতে ছাড়েনি। ফাঁকা মাঠ নিয়ে ঘাটালের এক তৃণমূল নেতা বলেন, “এই জন্যই বোধহয় ভারতীদেবী উত্তরপ্রদেশ থেকে ছেলে ঢোকানোর কথা বলেছেন। একটা সমাবেশ করার ক্ষমতা নেই, তাঁরা আবার ভোটে জিতবে!”

```