Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিজেপির মহিলা জয়ী প্রার্থীকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর! গণনা শেষের পরেও অগ্নিগর্ভ সবং

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গণনা শেষ হয়ে যাওয়ার পরেও উত্তপ্ত সবং। পশ্চিম মেদিনীপুরের এই জনপদ বুধবার রাতেও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এক জয়ী মহিলা বিজেপি (BJP) প্রার্থীকে মারধরের ঘটনায় শোরগোল ছড়িয়েছিল এলাকায়। এই ঘটনায় শাসকদল আশ্

বিজেপির মহিলা জয়ী প্রার্থীকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর! গণনা শেষের পরেও অগ্নিগর্ভ সবং

শেষ আপডেট: 13 July 2023 05:46

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গণনা শেষ হয়ে যাওয়ার পরেও উত্তপ্ত সবং। পশ্চিম মেদিনীপুরের এই জনপদ বুধবার রাতেও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এক জয়ী মহিলা বিজেপি (BJP) প্রার্থীকে মারধরের ঘটনায় শোরগোল ছড়িয়েছিল এলাকায়। এই ঘটনায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সবং (Sabang) ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মকরানি চক এলাকায়। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) সমস্ত কার্যপ্রণালী মিটে যাওয়ার পরেও অশান্তি থামেনি গ্রামে।

সূত্রের খবর, ওই জয়ী বিজেপি প্রার্থীর কাছে উইনিং সার্টিফিকেট চেয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু তিনি সেটা দিতে রাজি না হওয়ায় তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এরপর রাস্তায় তাঁকে ফেলে রেখেই পালায় অভিযুক্তরা। পরে এলাকাবাসীরা ওই বিজেপি প্রার্থীকে গুরুতর জখম অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকতে দেখে। শেষে তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন গ্রামবাসীরা।  

BJP, Sabang, PANCHAYAT ELECTION 2023

গেরুয়া শিবিরের অভিযোগ, বুধবার রাতে মকরানি চক বুথ এলাকার বিজেপির জয়ী পঞ্চায়েত প্রার্থী ফাল্গুনী বিজলী বেরাকে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে এসে মারধরের হুমকি দিয়ে যায়। তারপরে রাতে মহিলার স্বামীর অনুপস্থিতিতে ফের তারা আসে ওই বিজেপি প্রার্থীর বাড়িতে। উইনিং লেটার চাওয়া হয় তাঁর কাছে। কিন্তু সেই লেটার দিতে অস্বীকার করেন ফাল্গুনী। এরপরই বিজেপির ওই মহিলা পঞ্চায়েত প্রার্থীকে বেধড়ক মারধর করা হয়। বাড়িতে লুটপাটও চালানো হয় বলে অভিযোগ।

বেদম মারের পর তাঁকে রাস্তায় নিয়ে এসে ফেলে পালায় দুষ্কৃতীরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন মহিলা। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে গ্রামে পৌঁছয় সবং থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও থমথমে মকরানি চক। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপরে হামলা, ভোট মিটলেও হিংসা চলছে


```