Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কমিশনের বিধি উড়িয়ে দিব্যি চলছে প্রচার! চন্দননগরে বিজেপি বিধায়ক, প্রার্থী গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: দলবল নিয়ে পুরভোটের প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন বিধায়কও। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন জনগণের কাছে। কিন্তু করোনা আবহে নির্বাচনের বিধি বেঁধে দিয়েছে কমিশন। তাতে জটলা করে বাড়ি বাড়ি ঘুরে প্রচারে এক্কেবারে ‘না’ ক

কমিশনের বিধি উড়িয়ে দিব্যি চলছে প্রচার! চন্দননগরে বিজেপি বিধায়ক, প্রার্থী গ্রেফতার

শেষ আপডেট: 9 January 2022 09:43

দ্য ওয়াল ব্যুরো: দলবল নিয়ে পুরভোটের প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন বিধায়কও। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন জনগণের কাছে। কিন্তু করোনা আবহে নির্বাচনের বিধি বেঁধে দিয়েছে কমিশন। তাতে জটলা করে বাড়ি বাড়ি ঘুরে প্রচারে এক্কেবারে ‘না’ করে দেওয়া হয়েছে। সেই বিধিভঙ্গের অভিযোগে রবিবার বিজেপি বিধায়ক, প্রার্থীসহ মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। সেখানকার ২৬ নম্বর ওয়ার্ডে রবিবার সকাল থেকে প্রচার শুরু করে বিজেপি।  প্রচারে ছিলেন বিজেপির প্রার্থী সন্ধ্যা দাস, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, হুগলি বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার এবং যুব সভাপতি সুরেশ সাউ। অভিযোগ, তাঁদের প্রচারে অনেক কর্মী ভিড় করেছিলেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোভিডের কথা মাথায় রেখে এবার পুরভোটে ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালাতে হবে। সর্বাধিক ৫ জন নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কিন্তু চন্দননগরে এদিন কমিশনের সেই নির্দেশের তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ। রবিবার সকালে বিজেপির এমন প্রচারের খবর পেয়ে কমিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা বাধা দিলে বাতানুবাদ শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ পুলিশ গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। বিধায়ক, প্রার্থীসহ ৭ জনকে গ্রেফতার করে তারা। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিকে বিজেপির পাল্টা অভিযোগ, অনেক রাজনৈতিক দলই ১০-১২ জন কর্মী নিয়ে প্রচার চালাচ্ছে। কমিশন বা পুলিশ কেউ তাদের কিছু বলছে না। বিজেপির প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের তরফ থেকে গোটা ঘটনার নিন্দা করা হয়েছে।

```