Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পুলিশের মারে’ দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের মারে তাঁদের কর্মীর মৃত্যু হয়েছে অভিযোগ করে কাল মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে সোমবার উত্তরকন্যা অ

‘পুলিশের মারে’ দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি

শেষ আপডেট: 7 December 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের মারে তাঁদের কর্মীর মৃত্যু হয়েছে অভিযোগ করে কাল মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে সোমবার উত্তরকন্যা অভিযান করেছিলেন বিজেপি কর্মীরা। দিলীপবাবুদের অভিযোগ, পুলিশ বিজেপি কর্মীদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে। পুলিশের রবার বুলেট ও লাঠির ঘায়ে মৃত্যু হয়েছে তাঁদের কর্মী উলেন রায়ের। তারই প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধ হবে। কেন্দ্রের কৃষি নীতির বিরোধিতা করে কাল ভারত বনধের ডাক দিয়েছে সমস্ত কৃষক সংগঠন। তাদের ডাকা বনধের সময় অবশ্য কম। মাত্র চার ঘণ্টা। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন, নীতিগত ভাবে তাঁরা বনধের বিরুদ্ধে। কারণ, বনধে কর্মদিবস নষ্ট হয়। তবে কৃষকরা যে দাবি করছেন, সে ব্যাপারে তৃণমূলের পূর্ণ সমর্থন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা শুনে অনেকেই মনে করছিলেন, মঙ্গলবার বনধ ব্যর্থ করতে সরকারি তরফে খুব বেশি তৎপরতা দেখা যাবে না। এরই মাঝে উত্তরবঙ্গ বনধ ডেকে দেয় বিজেপি।

```