
শেষ আপডেট: 3 July 2018 11:05
২০১৮ সালের জানুয়ারি মাসে ভারপ্রাপ্ত উপাচার্য পদে থেকে অবসর নেন স্বপনবাবু। অভিযোগ, তারপরেও রতনপল্লিতে বিশ্বভারতীর কোয়ার্টার্স ছাড়েননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে এই কোয়ার্টার্স তিনি আটকে রেখেছেন এবং সেখানে তাঁর কিছু মালপত্রও রয়েছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, বারবার কোয়ার্টার্স ছাড়ার নোটিস দেওয়া হলেও ঘর ছাড়েননি তিনি। গত পাঁচ মাসে এই কোয়ার্টার্সে নিরাপত্তা দিতে বিশ্বভারতীর পাঁচ লক্ষ টাকা খরচ হয়। সোমবার ভারপ্রাপ্ত কর্মসচিবের নির্দেশে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়।