Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bison: গরু ভেবে তাড়াতে গিয়ে ধেয়ে এল বাইসন! লাটাগুড়ির গ্রামে কয়েকঘণ্টা ধরে চলল তাণ্ডব

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরু ভেবে তাড়াতে গিয়ে ধেয়ে এল বাইসন (Bison)! এমনই বিপত্তি ঘটে গেল লাটাগুড়ি জঙ্গল লাগোয়া ক্রান্তি ব্লকের দাস পাড়ায়। মঙ্গলবার সকালে জমিতে চাষ করতে গিয়েছিলেন কয়েকজন। সেই সময় একটি বাইসন ঢুকে পড়ে। তবে প্রাণীটি অনেকট

Bison: গরু ভেবে তাড়াতে গিয়ে ধেয়ে এল বাইসন! লাটাগুড়ির গ্রামে কয়েকঘণ্টা ধরে চলল তাণ্ডব

শেষ আপডেট: 10 May 2022 11:39

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গরু ভেবে তাড়াতে গিয়ে ধেয়ে এল বাইসন (Bison)! এমনই বিপত্তি ঘটে গেল লাটাগুড়ি জঙ্গল লাগোয়া ক্রান্তি ব্লকের দাস পাড়ায়। মঙ্গলবার সকালে জমিতে চাষ করতে গিয়েছিলেন কয়েকজন। সেই সময় একটি বাইসন ঢুকে পড়ে। তবে প্রাণীটি অনেকটা দূরে থাকায় চাষিরা ভেবেছিলেন গরু ঢুকেছে। তাই চাষের জমি বাঁচাতে গরু ভেবে বাইসনটিকে তাড়া যান।

ব্যস! তাতেই ঘটে যায় বিপত্তি। হইহুল্লোড় শুনে চাষিদের দিকে তেড়ে আসে বাইসনটি। খেপে গিয়ে এলাকায় তাণ্ডব শুরু করে। বাইসন আতঙ্কে মাঠে কাজ ফেলে ছুটে পালিয়ে যান চাষিরা।

গ্রামে বাইসন (Bison) ঢুকে পড়ার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। লাঠিসোটা নিয়ে বাইসনের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন বেশ কয়েকজন গ্রামবাসী। তার মধ্যেই বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে খ্যাপা বাইসনটিকে কাবু করার চেষ্টা করেন। বেশ কয়েকঘণ্টা ধরে চলে অভিযান।

কিন্তু গ্রামের বাইরে বেরোলেও খেতের মধ্যেই দাপিয়ে বেড়াতে থাকে প্রাণীটি। বেশ কয়েকঘণ্টা পর ঘুমপাড়ানি গুলি দিয়ে বাইসনটিকে (Bison) কাবু করা হয়। পরে অজ্ঞান অবস্থায় তাকে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বাইসনটির। লাটাগুড়ির জঙ্গল থেকেই বাইসনটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলেই দাবি বনদফতরের।

কালিম্পং এলেন করিনা কাপুর, সুজয় ঘোষের ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি


```