Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাতসকালে চা বাগানে বাইসনের হানা! আক্রমণে প্রাণ গেল এক মহিলার, আহত আরও ২

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের চা বাগানে (tea garden) বাইসনের (bison) হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি জখম হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি (Meteli) ব্লকের কিলকোট চা বাগানে। মৃতের নাম চৈতু মাহালী। ঘ

সাতসকালে চা বাগানে বাইসনের হানা! আক্রমণে প্রাণ গেল এক মহিলার, আহত আরও ২

শেষ আপডেট: 20 April 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের চা বাগানে (tea garden) বাইসনের (bison) হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি জখম হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি (Meteli) ব্লকের কিলকোট চা বাগানে। মৃতের নাম চৈতু মাহালী। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে চা বাগান এলাকায়। স্থানীয়দের দাবি, মোট ৩টি বাইসন এসেছিল চা বাগান এলাকায়।

সূত্রের খবর, এদিন সাতসকালে কিলকোট চা বাগানের বাসিন্দারা প্রথমে একটি বাইসন দেখতে পান। সেই খবর চাউর হতেই শোরগোল ছড়ায় বাগানে। এরপর চা বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় ঢুকে দাপাতে শুরু করে ওই বন্য়প্রাণীটি। সেইসময় কুঞ্জ লাইনে চৈতু মাহালী, তাঁর স্ত্রী লালকি মাহালী ও নাতি রণক মাহালীকে আক্রমণ করে সেই বাইসন। ঘটনাস্থলে এরপর আরও দু'টি বাইসন আসে। স্থানীয় বাসিন্দারা এরপর কোনওরকমে সেগুলিকে তাড়িয়ে তিনজনকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চৈতু মাহালীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। বাকি দু'জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার খবর পেয়ে বাগানে আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মী-সহ মেটেলি থানার পুলিশ। জানা গিয়েছে, বর্তমানে বাইসনগুলিকে চা বাগান থেকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা।

গরমে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বাংলায়, কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ, সুস্থ থাকতে কী করবেন


```