চিকিৎসকের দেওয়া সময় অনুযায়ী দিন পাঁচেক বাকি ছিল প্রসবের। ট্রেনে তাই হাওড়ার বাঁকড়া থেকে স্বামীর সঙ্গে ভদ্রেশ্বরে বাপের বাড়ি ফিরছিলেন মোস্তারি খাতুন। বর্ধমান লোকালে প্রসব যন্ত্রণা ওঠে। শ্রীরামপুর স্টেশনের আগেই ট্রেনের সিটে শিশু পুত্রের জন্ম হয়। জিআরপি কর্মীরা মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। মা ও শিশু দু'জনেই সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।