Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদ্বোধনের পরেই বেদি থেকে গায়েব বিরসা মুন্ডার মূর্তি! অযত্নে রয়েছে পঞ্চায়েত অফিসে

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান দুর্গাপুর : উদ্বোধনের পর বেদি থেকে গায়েব বিরসা মুন্ডার মূর্তি(Birsa Munda Idol Controversy)! ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে কাঁকসার (Kanksa) কুলডিহায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা সেই মূর্তি এখন স্থানীয় পঞ্চায়ে

উদ্বোধনের পরেই বেদি থেকে গায়েব বিরসা মুন্ডার মূর্তি! অযত্নে রয়েছে পঞ্চায়েত অফিসে

শেষ আপডেট: 5 December 2022 15:28

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান দুর্গাপুর : উদ্বোধনের পর বেদি থেকে গায়েব বিরসা মুন্ডার মূর্তি(Birsa Munda Idol Controversy)! ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে কাঁকসার (Kanksa) কুলডিহায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা সেই মূর্তি এখন স্থানীয় পঞ্চায়েত দফতরের ধুলো-বালির মধ্যে রাখা রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কাঁকসায়।

১৫ নভেম্বর ছিল বিরসা মুন্ডা জন্মদিন। সেদিনেই মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের আদিবাসী উৎসবের মঞ্চ থেকে ভার্চুয়ালি কাঁকসার কুলডিহায় বিরসা মুন্ডার পূর্ণমূর্তির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটকের সঙ্গে জেলাশাসক ও পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন।

নিজের দলের নেতাদেরই দেখে নেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের

কিন্তু পরদিন সকাল হতে দেখা যায়, বেদি আছে, কিন্তু গায়েব বিরসা মুন্ডার মূর্তি। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন বেদি থেকে মূর্তি সরিয়ে পঞ্চায়েতের বারান্দায় রাখা হয়েছে। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, উদ্বোধনের পর দিন থেকেই বিরসা মুন্ডার মূর্তি তাঁরা নির্দিষ্ট স্থানে নেই। কীকারণ মূর্তিটি সরানো হয়েছে তাঁরা জানেন না।

বিষয়টি নিয়ে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তাঁর সাফাই, মূর্তিটি তৈরিতে কিন্তু ত্রুটি ছিল। তাই কাঁকসা ব্লক প্রশাসন সেটি সরিয়ে পঞ্চায়েত কার্যালয়ে রেখেছে। ত্রুটি ঠিক করে যথা স্থানে মূর্তিটি রেখে দেওয়া হবে।

তবে বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এইভাবে বিরসা মূর্তির সরিয়ে অবমাননা করা হয়েছে। এলাকার সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, তৃণমূল আদিবাসীদের ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখার জন্য তড়িঘড়ি বিরসা মুন্ডার মূর্তি বসানো হয়েছিল। কিন্তু তার পর যা হল তা অত্যন্ত অবমাননাকর।


```