Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রঙিন পালকের জন্য নিশানায় বাহারি পাখিরা! কাকদ্বীপে বন দফতরের জালে পাচারকারী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রঙিন পালকের জন্য বাহারি পাখিদের নিশানা করত সে। সেই পাখির পালক পাচার হত রাশিয়া, জাপান, বুলগেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি। তা থেকে তৈরি হত ব্যাগ-ড্রেস-ঘর সাজানোর নানা শৌখিন জিনিস-সহ আরও কত কী! ২০১৬

রঙিন পালকের জন্য নিশানায় বাহারি পাখিরা! কাকদ্বীপে বন দফতরের জালে পাচারকারী

শেষ আপডেট: 2 June 2023 13:13

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রঙিন পালকের জন্য বাহারি পাখিদের নিশানা করত সে। সেই পাখির পালক পাচার হত রাশিয়া, জাপান, বুলগেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি। তা থেকে তৈরি হত ব্যাগ-ড্রেস-ঘর সাজানোর নানা শৌখিন জিনিস-সহ আরও কত কী!

২০১৬ সাল থেকে নিশ্চিন্তেই কারবার চলে আসছিল। অবশেষে বন দফতরের ফাঁদে পড়ল কাকদ্বীপের যুবক সালাউদ্দিন মীর। বিশ্বস্তসূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করল বন দফতর। বছর ৩২ এর এই যুবক কাকদ্বীপের বেজপুকুর গ্রামের বাসিন্দা। শুক্রবার ভোরে তার বাড়িতে হানা দিয়ে বমাল গ্রেফতার করা হয় ওই যুবককে।

ডিএফও মিলনকান্তি মণ্ডল জানান, ধৃতের বাড়ি থেকে ৯৩৩টি মাছরাঙা, ৮৬৮টি জঙ্গল ফাউল ও ১৬৮টি ফ্র্যাঙ্কোলিনের শুকিয়ে যাওয়া দেহ উদ্ধার হয়। ধৃতকে এদিনই কাকদ্বীপ আদালতে তোলা হয়। মিলনকান্তিবাবু বলেন, “বন্যপ্রাণীর দেহাংশ পাচার করেই জীবিকা নির্বাহ করে ওই যুবক। বিভিন্ন দেশে মোটা টাকায় সে বিক্রি করত পাখি ছাড়াও অন্যান্য বন্যপ্রাণীর দেহাংশ। নির্ধারিত খবরের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই তার উপর নজর রাখা হচ্ছিল। শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।”

আগামী ৫ দিন তাপপ্রবাহ শহরে! বৃষ্টির দেখা মিলবে না আগামী সপ্তাহেও


```