Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ডাইনি' সন্দেহে ঘরছাড়া পরিবার! অন্তঃসত্ত্বাকে নিয়ে বিপাকে, শেষে পুলিশই বোঝাল গ্রামবাসীদের

দ্য ওয়াল ব্যুরো: গ্রামে নাকি অসুখবিসুখ লেগেই আছে। যত্রতত্র পড়ে থাকছে মাথার খুলি! এসবের জন্য গ্রামেরই এক পরিবারকে দায়ী করলেন বাকিরা (Birbhum)। অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে (Witchcraft) হেনস্থার শিকার হয়েছে ওই পরিবার। এমনকি তাদের ঘরছাড়াও করা

'ডাইনি' সন্দেহে ঘরছাড়া পরিবার! অন্তঃসত্ত্বাকে নিয়ে বিপাকে, শেষে পুলিশই বোঝাল গ্রামবাসীদের

শেষ আপডেট: 28 March 2022 13:33

দ্য ওয়াল ব্যুরো: গ্রামে নাকি অসুখবিসুখ লেগেই আছে। যত্রতত্র পড়ে থাকছে মাথার খুলি! এসবের জন্য গ্রামেরই এক পরিবারকে দায়ী করলেন বাকিরা (Birbhum)। অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে (Witchcraft) হেনস্থার শিকার হয়েছে ওই পরিবার। এমনকি তাদের ঘরছাড়াও করা হয়েছে!

আরও পড়ুন: আসানসোলে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল টাকা, ভোটের মুখে নাকা চেকিংয়ে ধরল পুলিশ

ঘটনাস্থল সেই বীরভূম, বগটুইকাণ্ড নিয়ে গত এক সপ্তাহ ধরে যে জেলা খবরের শিরোনামে রয়েছে। সূত্রের খবর, বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত রহমতপুর গ্রামের সেই পরিবারের লোকজন তন্ত্রসাধনা করেন বলে গ্রামবাসীদের অভিযোগ। তাঁদের কারণেই নাকি বেশ কিছুদিন ধরে গ্রামে অসুখবিসুখ হচ্ছে। রীতিমতো আলোচনা সভা বসিয়ে ওই পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রহমতপুরের বাসিন্দারা। পরিবারে রয়েছেন এক সাত মাসের গর্ভবতী মহিলাও।

birbhum

গ্রামবাসীদের হেনস্থার ভয়েই থানায় গিয়ে আশ্রয় নেয় ওই পরিবারটি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, গ্রামবাসীদের বোঝানো হয়। কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন বিডিও নিজে। ওই গ্রামে এই মুহূর্তে পুলিশের ক্যাম্প বসানো হয়েছে বলে খবর। পরিবারটি নিজেদের ঘরেই ফিরেছে।

গ্রামের মোড়লের দাবি, পরিবারের কাউকেই গ্রামছাড়া করা হয়নি। তবে তাঁদের চলাফেরা সন্দেহজনক। মরার খুলি নিয়ে তারা কাজ করত এবং সেই কারণেই নাকি গ্রামে ভূতের উপদ্রবও শুরু হয়েছিল। তাই সকলের সঙ্গে আলোচনা করে গ্রাম থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে বলে স্থির হয়েছিল। পুলিশ, বিডিও এসে বোঝানোর পর এখন রহমতপুরের পরিস্থিতি স্বাভাবিক।


```