Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Birbhum Violence: রাজ্য মহিলা কমিশনের রিপোর্ট তলব এসপি-র কাছে

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের ঘটনায় (Birbhum Violence) এবার রিপোর্ট তলব করল রাজ্য মহিলা কমিশন। সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে বীরভূম জেলার এসপি-র কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, এই সপ্তাহেই রাজ্য মহিলা কমিশনের একটি

Birbhum Violence: রাজ্য মহিলা কমিশনের রিপোর্ট তলব এসপি-র কাছে

শেষ আপডেট: 23 March 2022 11:42

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের ঘটনায় (Birbhum Violence) এবার রিপোর্ট তলব করল রাজ্য মহিলা কমিশন।

সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে বীরভূম জেলার এসপি-র কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, এই সপ্তাহেই রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল রামপুরহাটের ঘটনাস্থলে যাবেন সরেজমিনে পরিস্থিতি (Birbhum Violence) খতিয়ে দেখতে।

জানা গেছে, আগামী পরশুই যেতে পারেন কমিশনের প্রতিনিধিরা। তার আগে, আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাল যাবেন রামপুরহাটে।

প্রসঙ্গত, আজ সকালেই বীরভূমের ডিজিপি মনোজ মালব্য ও ওই জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশনও। রামপুরহাট কাণ্ডে তদন্তের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠিতে ঘটনার (Birbhum Violence) বিবরণ লেখা হয়েছে। শিশু ও নারীদের মৃত্যুর উল্লেখ করেছে কমিশন। এবং দ্রত পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

বীরভূমের পুলিশ সুপারকেও আগেই চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সেই চিঠিতেও ঘটনার তদন্তের জন্য আবেদন করা হয়েছে। অভিযোগ করা হয়েছে শাসক দলের ইন্ধনে সামাজিক ও রাজনৈতিক গৃহযুদ্ধ হচ্ছে। এমন ঘটনায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মহিলা ও শিশুরা।

এবার বীরভূম জেলার এসপি-র কাছে ফের রিপোর্ট তলব করল রাজ্য মহিলা কমিশন।

বাংলার বুদ্ধিজীবীদের চোখে কন্ডোম, ফেসবুকে বিতর্কিত পোস্ট সৌমিত্র খাঁ-র


```