বিপ্লব দেব যেন নিউটনের তৃতীয় সূত্র মনে রাখেন, আগরতলায় হুঁশিয়ারি শান্তনুর
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার ছিল ত্রিপুরার (Tripura) তৃণমূলের স্টিয়ারিং কমিটির বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল শুক্রবার থেকে ১২ দিন ব্যাপী ত্রিপুরার সব বিধানসভা এলাকায় প্রচার অভিযান বার করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেইমতো শুক্রবার আগরতল
শেষ আপডেট: 23 October 2021 15:24
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার ছিল ত্রিপুরার (Tripura) তৃণমূলের স্টিয়ারিং কমিটির বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল শুক্রবার থেকে ১২ দিন ব্যাপী ত্রিপুরার সব বিধানসভা এলাকায় প্রচার অভিযান বার করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেইমতো শুক্রবার আগরতলার আমতলিতে তৃণমূলের প্রচার গাড়ি বেরিয়েছিল। কিন্তু দেখা যায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
তার প্রতিবাদে শনিবার আগরতলার জিবি হাসপাতালের সমানে সভা করে তৃণমূল। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)।
এদিন শান্তনু বলেন, "বিপ্লব দেব যেন নিউটনের তৃতীয় সূত্র মনে রাখেন। প্রতিটি ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।" তিনি আরও বলেন, "এভাবে হামলা করে, মেরেধরে ত্রিপুরার মাঠিতে আমাদের রোখা যাবে না। আমাদের দলটার নাম তৃণমূল আর প্রতীকটা ঘাসফুল। ঘাসফুল যত কাটবেন তত গজাবে।"
আরও পড়ুনঃ
জেলে রাম, সীতার কাহিনি পড়ে সময় কাটছে আরিয়ানের!
ত্রিপুরার ঘটনার প্রতিবাদে এদিন গোসাবার সভা থেকে বিপ্লব দেবের উদ্দেশে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপি ভয় পেয়েছে। তাই এই ভাবে হামলা চালাচ্ছে। কিন্তু এ ভাবে তৃণমূলকে আটকানো যাবে না। আগামী দিনে ফের ত্রিপুরায় ঢুকব। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকে নেবেন।"
দুদিন আগেই ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। আগরতলা করপোরেশন সহ সমস্ত পুরসভায় আগামী ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৮ নভেম্বর তার গণনা। ২৩-এর বিধানসভা নির্বাচনের আগে এই পুরভোটকে সেমিফাইনাল হিসাবে দেখছে রাজনৈতিক মহল। ঠিক সেই পরিপ্রেক্ষিতেই উত্তর-পূর্বের ছোট রাজ্যটি তৃণমূল বনাম বিজেপি সংঘাত নয়া মাত্রা নিল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'