Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপন ভিডিও বার্তায় বিজেপিকে সমর্থনের ইঙ্গিত গুরুং-এর

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি ছোট রাজ্য গঠনের পক্ষে। এর আগে একাধিকবার তারা ছোট রাজ্য গঠন করেছে । বিজেপি গোর্খাদের দাবি পূরণে আন্তরিক। এই বলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দিলেন আত্মগোপনকারী গোর্খা নেতা বিমল গুরুং। গ্রেফতারি এড়

গোপন ভিডিও বার্তায় বিজেপিকে সমর্থনের ইঙ্গিত গুরুং-এর

শেষ আপডেট: 23 November 2018 16:45

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি ছোট রাজ্য গঠনের পক্ষে। এর আগে একাধিকবার তারা ছোট রাজ্য গঠন করেছে । বিজেপি গোর্খাদের দাবি পূরণে আন্তরিক। এই বলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দিলেন আত্মগোপনকারী গোর্খা নেতা বিমল গুরুং। গ্রেফতারি এড়াতে ২০১৭ সাল থেকে লুকিয়ে আছেন বিমল গুরুং। কিন্তু তাঁর দাবি, পাহাড়ের বিভিন্ন জনজাতি যাতে উপজাতি হিসাবে স্বীকৃতি পান, সেজন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি গোর্খাদের মুক্তির জন্য আড়ালে থেকে লড়াই চালাচ্ছেন, আগামী দিনেও চালাবেন। ২০০৭ সালে দার্জিলিং-এর ছেলে প্রশান্ত তামাং ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় জেতার পরে গোর্খাদের ভাবাবেগ কাজে লাগিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নামে একটি সংগঠন গড়ে তোলেন বিমল গুরুং। তারপর আটের দশকের মতো ফের শুরু হয় পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন। জিজেএম প্রতিশ্রুতি দিয়েছিল, আন্দোলন হবে অহিংস। কিন্তু ২০১০ সালে মদন তামাং হত্যায় গুরুং জড়িত ছিলেন বলে অনেকে সন্দেহ করেন। ২০১১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে তৃণমূল ও কংগ্রেস। তখন জিজেএম, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক বৈঠক হয়। তৈরি হয় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সট্রেশন। কিন্তু ২০১৭ সালে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। গতবছর মে মাসে পাহাড়ে পুরভোটে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এ যেতে বিমল গুরুং-এর দল। কিন্তু মিরিকে জয়ী হয় তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পাহাড়ে এসেছে নতুন দিন। তার কিছুদিনের মধ্যেই জিজেএম অভিযোগ তোলে, রাজ্য সরকার পাহাড়ে জোর করে বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ও নেপালিভাষীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এর পরে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়-এর কুশপুত্তলিকা দাহ করা হয়। জিজেএম দাবি করে, রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে, পাহাড়ে স্কুলগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে না। ৮ জুন দার্জিলিং-এ রাজ্যের মন্ত্রিসভার মিটিং হওয়ার কথা ছিল। সেদিন বিমল গুরুং-এর সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করে। ব্যারিকেড ভেঙে, ইটপাথর ছুঁড়ে শুরু হয় তাণ্ডব। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীকে ডাকতে হয়। এর পরে শুরু হয় পাহাড়ে অনির্দিষ্টকালের বন্‌ধ। পরবর্তীকালে অতি কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকার। বিমল গুরুং আত্মগোপন করেন।

```