বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতা বিমল গুহ প্রয়াত
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) নেতা বিমল গুহ (Bimal Guha) প্রয়াত। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এদিন বাইপাসের ধারে এক বেসরক
শেষ আপডেট: 6 September 2021 09:45
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) নেতা বিমল গুহ (Bimal Guha) প্রয়াত। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এদিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিমল গুহ।
ফের মাওবাদীদের নাম করে পোস্টার বরাবাজারে, খুনের হুমকি
দীর্ঘদিন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন বিমল গুহ। বিভিন্ন সময় আন্দোলন কিংবা সংগঠনের অন্যান্য কর্মসূচিতে তিনি ছিলেন চেনা মুখ। কিছুদিন আগেই তিনি ট্যাক্সির ভাড়া নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। বলেছিলেন, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে। তার দাবিতে ৪৮ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাকও দিয়েছিলেন তিনি।
বিমল গুহর নেতৃত্বে ট্যাক্সি ইউনিয়ন দাবি করেছিল, প্রথম দু’কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া করতে হবে ৫০ টাকা। এখন ট্যাক্সিতে উঠলেই দিতে হয় ৩০ টাকা। অর্থাৎ একসঙ্গে ২০ টাকা ভাড়া বাড়ানোর দাবি করেছিল ট্যাক্সি ইউনিয়ন। তারা জানিয়েছিল পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পুরনো ভাড়া কাঠামোয় আর গাড়ি চালানো যাচ্ছে না।
যদিও সেই ধর্মঘট আর হয়নি। সরকারি প্রতিশ্রুতি মেলায় তা প্রত্যাহার করা হয়েছিল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'