Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের পরীক্ষার্থীকে 'পুলিশি হেনস্থা' বাংলা পক্ষর, জানাজানি হতেই উধাও গর্গর অ্যাকাউন্ট

গোটা ঘটনা নিয়ে এখনও অবধি গর্গর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু সার্চ করলে বাংলা পক্ষের অ্যাকাউন্ট এখনও খুঁজে পাওয়া যাচ্ছে। 

বিহারের পরীক্ষার্থীকে 'পুলিশি হেনস্থা' বাংলা পক্ষর, জানাজানি হতেই উধাও গর্গর অ্যাকাউন্ট

গর্গ চট্টপাধ্যায়

শেষ আপডেট: 27 September 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষা দিতে শিলিগুড়ি এসেছিলেন বিহারের এক পরীক্ষার্থী। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি রাজ্য সরকারের ভূমিপুত্রের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসেছেন।

যে কারণে সেই পরীক্ষার্থীকে হেনস্থা করার অভিযোগ ওঠে ‘বাংলা পক্ষ’-র বিরুদ্ধে। পুলিশ, আইবি-র পরিচয় দিয়ে পরীক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওয় শোনা যায়, কেউ বলছেন ‘আরে আইবি। হামলোগ পুলিশ হ্যায়। এই যে আইবি’। যদিও গোটা ঘটনা সামনে আসতেই পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হেনস্থাকারীরা আইবির লোক নন। 

অন্যদিকে ঘটনায় গ্রেফতার হওয়া রজত ভট্টাচার্যের দাবি, তাঁরা নিজেদের আইবি বা পুলিশের লোক বলে দাবি করেননি। যখন ভিডিও করা হচ্ছিল, পাশে থেকে কেউ কেউ সেই কথা বলে থাকতে পারেন।

তিনি জানান, যখন বিহারের ওই যুবকের কাছে যাচ্ছিলেন, সবটা নাকি পুলিশ আর আইবি-কে জানিয়েই গেছিলেন। রজতের পাশাপাশি এই ঘটনায় গিরিধারী রায় নামে আর একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে কোনও খবর পাওয়া যায়নি।

কিন্তু এই ঘটনার মধ্যেই হঠাৎ উধাও হয়ে গেল ’বাংলা পক্ষ’ নামক এই সংগঠনের অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়ের এক্স অ্যাকাউন্ট। গোটা ঘটনা নিয়ে এখনও অবধি গর্গর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু সার্চ করলে বাংলা পক্ষের অ্যাকাউন্ট এখনও খুঁজে পাওয়া যাচ্ছে। 


```