Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শওকত মোল্লার ডাকে ভাঙড়ে বড় সমাবেশ তৃণমূলের, মাস্ক নেই বিধায়কের মুখেও

দ্য ওয়াল ব্যুরো: সামজিক দূরত্ব রক্ষার নিয়ম শিকেয় তুলে ভাঙড়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার ভাঙড়ে জনসভার ডাক দিয়েছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। করোনা পরিস্থিতির বিধিনিষেধ উপেক্ষা করেই জমায়েত হয়

শওকত মোল্লার ডাকে ভাঙড়ে বড় সমাবেশ তৃণমূলের, মাস্ক নেই বিধায়কের মুখেও

শেষ আপডেট: 16 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সামজিক দূরত্ব রক্ষার নিয়ম শিকেয় তুলে ভাঙড়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার ভাঙড়ে জনসভার ডাক দিয়েছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। করোনা পরিস্থিতির বিধিনিষেধ উপেক্ষা করেই জমায়েত হয় কয়েক হাজার মানুষের। শওকত মোল্লার মোল্লার নেতৃত্বেই হয় মিছিল ও জনসভা। সেই মঞ্চে বিধায়ক তো বটেই আরও অনেকের মুখেই মাস্ক ছিল না। তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড়েও ছিল সেই একই ছবি। রবিবার বিকেলে বাসন্তী রাজ্য সড়কে মিছিল করেন শওকত। মিছিলে আসা বেশিরভাগ কর্মী, সমর্থকদের মুখে মাস্ক দেখা যায়নি। খোদ বিধায়কের মুখে সেই সময়েও মাস্ক ছিল না। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির উপরে হামলার অভিযোগে গত ১০ অগস্ট ঘটকপুকুরে বাসন্তী রাজ্য সড়ক চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান আব্বাস অনুগামীরা। সেদিন দুই ২৪ পরগণা ছাড়াও রাজ্যের অনেক জায়গাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন আব্বাস অনুগামীরা। এদিন তার পাল্টা মিছিল ও সমাবেশ হল। আব্বাস সিদ্দিকির উপরে হামলার অভিযোগ ওঠার পরের দিনেই ভাঙড়ের বোদরা অঞ্চলে একটি প্রতিবাদ সভা করেন শওকত। ওই সভা থেকেই তিনি ঘোষণা করেন, ১৬ তারিখ ঘটকপুকুরে আরও বড় সভা করা হবে। যেখানে পঞ্চাশ হাজার লোক আব্বাসের বিরুদ্ধে কড়া জবাব দেবে। রবিবারের মিছিল ও সমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। বিধায়কের মূল মিছিল ছাড়াও ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসসের হোসেন ও তাঁর অনুগামীরা প্রায় এক হাজার বাইক নিয়ে মিছিল যোগ দিতে আসেন। অন্য দিকে, তৃণমূল নেতা মীর তাহের মিছিল করে সভায় যাওয়ার সময়ে কালিকাপুর রোড প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মিছিলের জন্য শুধু বাসন্তী রাজ্য সড়ক নয়, ভাঙড়ের ৯১ নম্বর রোড , সোনারপুরের এস ডি ৩ নম্বর রোড, মালঞ্চ, ভোজেরহাট, বোদরা সর্বত্রই রাস্তা বন্ধ হয়ে থাকে দীর্ঘক্ষণ। গত সোমবার ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানা এলাকার কাজদিয়ায় ওই হামলার অভিযোগ ওঠার পরে তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে কয়েক হাজার লোক অবরোধ শুরু করে ভাঙড় লাগোয়া ঘটকপুকুরের কাছে বাসন্তী হাইওয়ের উপর। এদিন অবশ্য সেই হামলার কথা অস্বীকার করেন শওকত। রবিবার নিজের বক্তব্যে, শওকত বলেন, "কেউ আব্বাস সিদ্দিকি সাহেবকে অপমান করেনি, কেউ তাঁর গাড়িতে হাত দেয়নি। কেউ তাঁর গায়ে হাত দেয়নি। পুরোটাই মিথ্যা প্রচার হয়েছে। ধর্মের নামে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কেউ কেউ বলছেন, আমি নাকি আব্বাস সিদ্দিকির জনসমর্থন দেখে ভয় পেয়েছি। লোকজন কার সঙ্গে আছে আশা করি আজকের জনসভার পরে তা আর নতুন করে বলতে হবে না।" করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিধিনিষেধ ভুলে কীভাবে এত মানুষ নিয়ে জমায়েত করলেন? প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত বলেন, "দু'টি ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। একটা করোনা, আর একটা সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি। প্রথমটার জন্য ঘরে থাকলেও দ্বিতীয়টার জন্য রাস্তায় নামতে হবে।"

```