Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জরায়ুতে দুটো ৮ কেজির টিউমার! সফল অস্ত্রোপচার করে নজির গড়ল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

দ্য ওয়াল ব্যুরো: চতুর্দিকে করোনা সংক্রমণের মধ্যে জটিল অস্ত্রোপচার করে এক মধ্যবয়স্কা মহিলার জরায়ু থেকে দুটো ৮ কেজি ওজনের টিউমার অপারেশন করে নজির গড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকেরা। কোভিড

জরায়ুতে দুটো ৮ কেজির টিউমার! সফল অস্ত্রোপচার করে নজির গড়ল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

শেষ আপডেট: 27 August 2020 13:17

দ্য ওয়াল ব্যুরো: চতুর্দিকে করোনা সংক্রমণের মধ্যে জটিল অস্ত্রোপচার করে এক মধ্যবয়স্কা মহিলার জরায়ু থেকে দুটো ৮ কেজি ওজনের টিউমার অপারেশন করে নজির গড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকেরা। কোভিড পরিস্থিতিতে যখন রাজ্যজুড়ে চিকিৎসা নিয়ে নানা সমস্যা, তখন এমন চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি রোগিণী ও তাঁর পরিবার। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ কুমার পাল জানিয়েছেন, "এই হাসপাতালে এমন সফল অপারেশন সম্ভবত এই প্রথম। কোভিড পরিস্থিতির মধ্যেও আমরা সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছি। হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী-- সকলের মিলিত প্রয়াসে এই সফলতা এসেছে। সদ্য গড়ে ওঠা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ আরও এগিয়ে যাবে। রায়গঞ্জ জেলা হাসপাতাল থেকে মাত্র দু'বছর হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হয়ে ওঠার।" জানা গেছে, রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকার বাসিন্দা, ৪৯ বছরের জ্যোৎস্না মহন্ত মাসখানেক ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বেসরকারি নার্সিংহোম থেকে শুরু করে অন্যত্র চিকিৎসা করিয়ে কোনও সুরাহা পাননি তিনি। এর পরে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকেরা। এর পরে প্রথমে ওই মহিলার কোভিড টেস্ট করা হয়। তার পরে তার রিপোর্ট নেগেটিভ আসায় প্রসূতি বিভাগের চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করেন। দেখা যায়, তাঁর জরায়ুতে দুটি বিশালাকারের টিউমার রয়েছে। এদিন প্রসূতি বিভাগের চিকিৎসক-সহ অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসকদের যৌথ প্রয়াসে অপারেশন করা হয় জ্যোৎস্না মহন্তের। তাঁর জরায়ু থেকে ২টি ৮ কেজি ওজনের টিউমার অপারেশন করে বের করেন চিকিৎসকেরা। সফল হয় অপারেশন। জ্যোৎস্না মহন্ত এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। হাসপাতালের এই সহযোগিতা খুশি রোগীর আত্মীয় পরিজনরা। এত প্রতিকূলতায় এত বড় একটা ঝুঁকিপূর্ণ অপারেশন সফল হয়েছে, তা কম কথা নয়। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইতিহাসেও প্রথম এল এত বড় সাফল্য।

```