Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়, পুড়ে ছাই ব্লিচিং পাউডারের গুদাম

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থাৎ অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়। জানা গেছে, বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আচমকা আগুন লেগে যায় মাঝরাতে। গোডাউনের পাশেই একটি লরি দাঁড়িয়ে ছিল। আগুন সেই লরি পর্যন্ত পৌঁ

অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়, পুড়ে ছাই ব্লিচিং পাউডারের গুদাম

শেষ আপডেট: 25 October 2020 04:30

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থাৎ অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়। জানা গেছে, বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আচমকা আগুন লেগে যায় মাঝরাতে। গোডাউনের পাশেই একটি লরি দাঁড়িয়ে ছিল। আগুন সেই লরি পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই গোডাউন-সহ লরিটি ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান, খবর পেয়েই পৌঁছন তাঁরা। গোডাউনের বাইরেও আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছে। দুটো দমকলের ইঞ্জিন টানা তিন ঘণ্টা ধরে কাজ করার পর সেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতের দিকে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। গন্ধের তীব্রতা বাড়তে থাকায় বাড়ির বাইরে বেরিয়ে দেখি এমন কাণ্ড। তৎক্ষণাৎ দমকলের অফিসে ফোন করি। পুলিশকে জানাই। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছিল।" কী থেকে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

```