Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের জালে ৮৫টি নড়ে ভোলা! হুগলি নদীতে জাল ফেলে দু'দিনেই ধনী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এ যেন লটারির ডবল ধামাকা! নড়ে ভোলার (Bhola Fish) ঝাঁক দুদিনেই বদলে দিল ডায়মন্ডহারবারের পাঁচ মৎস্যজীবীর (Diamond Harbour Fisherman) জীবন। বৃহস্পতিবার ১৮টি নড়ে ভোলা পেয়ে ভাগ্য বদলে গিয়েছিল ডায়মন্ডহারবারের

ফের জালে ৮৫টি নড়ে ভোলা! হুগলি নদীতে জাল ফেলে দু'দিনেই ধনী

শেষ আপডেট: 18 November 2022 09:21

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এ যেন লটারির ডবল ধামাকা! নড়ে ভোলার (Bhola Fish) ঝাঁক দুদিনেই বদলে দিল ডায়মন্ডহারবারের পাঁচ মৎস্যজীবীর (Diamond Harbour Fisherman) জীবন। বৃহস্পতিবার ১৮টি নড়ে ভোলা পেয়ে ভাগ্য বদলে গিয়েছিল ডায়মন্ডহারবারের মতিন ও তাঁর সঙ্গীদের। এবার ফের তাঁদের জালেই ধরা পড়ল আরও ৮৫টি নড়ে ভোলা।

শুক্রবার সকালে মতিন ও তাঁর সঙ্গীরা মাছ নিয়ে গ্রামে ফিরলে কুলপির জমাদার পাড়ায় শোরগোল পড়ে যায়। দূরদূরান্ত থেকে দৈত্যাকার নড়ে ভোলা দেখতে মানুষ ছুটে আসেন এই এলাকায়।

বুধবারের পর বৃহস্পতিবার আবারও হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মতিনরা। এবার একসঙ্গে ৮৫টি নড়ে ভোলা ওঠে তাঁদের জালে। সেগুলিও ৫ ফুটের। এক একেকটি মাছের পটকার বাজার মূল্য প্রায় দু'লক্ষ টাকা।

লালু-ভুলুদের পাশেই মিড ডে মিল খাচ্ছে কচিকাঁচারা! রাজগঞ্জের স্কুলে গিয়ে অবাক বিডিও

মতিন জানিয়েছেন, ফের নয়াচরের কাছে জাল পেতেছিলেন তাঁরা। পরপর দুদিন তাঁদের জালে নড়ে ভোলা উঠে আসবে, কল্পনা করতে পারেননি। তাঁরা নিশ্চিন্তপুর বাজারে মাছগুলিকে নিলামে তোলেন।

এখন এই মাছের প্রজননের সময়। তাই গভীর সমুদ্র থেকে নদী ও খাড়িতে তারা ভিড় জামায়। বিশেষজ্ঞদের অনুমান, এই মাছের ঝাঁক এবার হুগলি নদীতে প্রজননের জন্যই এসেছে। তাই বারংবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে। তাতে ভাগ্য বদলে যাচ্ছে মৎস্যজীবীদের।


```