Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুরু হল ভবানীপুরের ভোটগণনা, রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের (Bhawanipur) হাইভোল্টেজ কেন্দ্রের গণনা শুরু হল রবিবার সকাল আটটায়। ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ইতিমধ্যে গণনাকেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নির

শুরু হল ভবানীপুরের ভোটগণনা, রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ

শেষ আপডেট: 3 October 2021 03:04

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের (Bhawanipur) হাইভোল্টেজ কেন্দ্রের গণনা শুরু হল রবিবার সকাল আটটায়। ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ইতিমধ্যে গণনাকেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। গতকালই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল ভবানীপুরের গণনাকেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা। সেই মতো কড়া নিরাপত্তার মাঝেই ভবানীপুরের ভোট গণনা শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে ব্যবস্থা নিক কলকাতা পুলিশ, হাইকোর্টের বিচারপতিকে চিঠি প্রিয়াঙ্কার ভবানীপুরে মোট প্রার্থীর সংখ্যা ১২। তারমধ্যে তৃণমূলের টিকিটে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিজেপি এখান থেকে প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। বামেদের তরফে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। এমনিতে ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচত। মোট ৮টি ওয়ার্ডে এখানে ভোট হয়েছে। তবে ভোটের শতাংশের হার চোখে পড়ার মতো কম, যা চিন্তায় রাখছে শাসকদলকে। সাধারণ নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের টিকিটে শোভনদেব চট্টোপাধ্যায় ২১ হাজার ৩৭৯ ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার ভবানীপুরে ভোট পড়েছে মাত্র ৫৭.০৯ শতাংশ। মোট ভোটার আছেন ২ লক্ষ ৬ হাজার ৪৫৬। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```