কুড়ি হাজার টাকার জের, ভাটপাড়ায় গুলি করে খুন করা হল যুবককে
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ায় (Bhatpara) টাকা নিয়ে বিবাদের জেরে গুলি করে খুন (Murder) করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩৫ নিম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকায়। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ
শেষ আপডেট: 12 September 2021 02:06
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ায় (Bhatpara) টাকা নিয়ে বিবাদের জেরে গুলি করে খুন (Murder) করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩৫ নিম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকায়। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সিকান্দর দাস (৩৫)। স্থানীয় এক যুবকের সঙ্গেই টাকাপয়িসা নিয়ে তাঁর বিবাদ চলছিল। শনিবার রাতে সেই বিবাদ বচসার আকার নেয়। তারপরেই একসময় গুলি চালানো হয় সিকান্দরকে লক্ষ্য করে।
চেন্নাইয়ে মাদক মেশানো পানীয় খাইয়ে গাড়িতে যুবতী ধর্ষণে গ্রেফতার ‘সোস্যাল মিডিয়া বন্ধু’ সহ ৪
পুলিশ জানিয়েছে, সিকান্দর মনু সাউ নামে এক যুবকের কাছ থেকে হাজার কুড়ি টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা সময় মতো ফেরত দিতে পারেননি। তার জন্য তাঁকে তাগাদা দেওয়া হয়েছে বহুবার। মনু সাউ টাকার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।
শনিবার রাতে সিকান্দরের বাড়ি যান মনু সাউ। তাঁদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়। বচসার মাঝেই আচমকা সিকান্দরকে গুলি করে দেন মনু সাউ, অভিযোগ তেমনটাই।
স্থানীয়রা সিকান্দরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'