Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাস ভাঙচুর, রেল অবরোধ, ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি

দ্য ওয়াল ব্যুরো: ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট ঘিরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। সকাল সাতটা নাগাদ কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। যাত্রী না থাকায় কেউ জখম হননি। উত্তর

বাস ভাঙচুর, রেল অবরোধ, ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি

শেষ আপডেট: 25 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট ঘিরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। সকাল সাতটা নাগাদ কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। যাত্রী না থাকায় কেউ জখম হননি। উত্তর ২৪ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে বামেদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। শিয়ালদহ-কৃষ্ণনগর মেন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে ধর্মঘটীরা পাথর ছোড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বারাসত বাস স্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। বাস মালিকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। হাওড়া বর্ধমান মেন লাইনে শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি, চন্দননগর, মগড়া সহ বিভিন্ন জয়গায় রেল অবরোধ চলছে। একটি স্টেশনে অবরোধ উঠলে ফের অন্য স্টেশনে অবরোধ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। বাঁকুড়ার বরজোড়ায় প্রায় ১০০ বাম-কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। হাওড়ার দাশনগরে রাস্তায় বসে লুডো খেলতে দেখা যায় বাম কর্মীদের। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বিভিন্ন জায়গায় রেল অবরোধ চলছে। তবে অবরোধ তোলার চেষ্টা করছে আরপিএফ এবং জিআরপি। কলকাতার যাদবপুর, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় মিছিল বেরিয়েছে। সকাল নটা পর্যন্ত বড় কোনও হাঙ্গামার খবর নেই। তবে বিক্ষিপ্ত অশান্তি চলছে। যদিও বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। ট্রেন পরিষেবাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল।

```