Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মামু পান্তুয়া খামু!’ রানাঘাটের হরিদাস পালের দোকানে নাকি পান্তুয়া খেতেন ভানু ও রবি

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি কথাটার মধ্যেই যেন মন ভাল করে দেওয়া একটা ব্যাপার আছে। আর কথায় বলে, মিষ্টি খেতে ভালবাসেন না এমন বাঙালি নাকি বিরল! হবে নাই বা কেন, এ রাজ্যের এক এক প্রান্তে বিভিন্ন মিষ্টির যা মাহাত্ম্য রয়েছে, তাতে মিষ্টি নিয়ে যেন আস্ত

‘মামু পান্তুয়া খামু!’ রানাঘাটের হরিদাস পালের দোকানে নাকি পান্তুয়া খেতেন ভানু ও রবি

শেষ আপডেট: 26 August 2023 11:14

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি কথাটার মধ্যেই যেন মন ভাল করে দেওয়া একটা ব্যাপার আছে। আর কথায় বলে, মিষ্টি খেতে ভালবাসেন না এমন বাঙালি নাকি বিরল! হবে নাই বা কেন, এ রাজ্যের এক এক প্রান্তে বিভিন্ন মিষ্টির যা মাহাত্ম্য রয়েছে, তাতে মিষ্টি নিয়ে যেন আস্ত এক উপন্যাসই লিখে ফেলা যায় (Bhanu Bandopadhyay)।

বর্ধমানের সীতাভোগ মিহিদানা, কৃষ্ণনগরের সরপুরিয়া, কলকাতার রসগোল্লার কথা তো অনেকেই জানেন। কিন্তু জানেন কি, এদের সঙ্গে তাল মিলিয়ে পাল্লা দিতে পারে রানাঘাটের পান্তুয়াও!

দেখতে গেলে পান্তুয়া তেমন বিশেষ কোনও মিষ্টি নয়। সব জায়গাতেই তৈরি হয় পান্তুয়া (Ranaghat Pantua)। কলকাতারও বেশ কিছু দোকান এই পান্তুয়া তৈরিতে বিখ্যাত। কিন্তু রানাঘাটের পান্তুয়ার আভিজাত্যই আলাদা। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকেই তা প্রবাদ-প্রসিদ্ধ।

পান্তুয়া বলতে সাধারণত আমরা জানি গাঢ় বাদামি রঙের দেখতে, ওপরটা তুলতুলে পাতলা। কিন্তু রানাঘাটের পান্তুয়ার (Ranaghat Pantua) আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই পান্তুয়ার ওপরের অংশটা বেশ কালো এবং শক্ত। এই স্বাদই জনপ্রিয় হয়েছে। রানাঘাট শহর জুড়ে প্রায় ৫০টির বেশি মিষ্টির দোকান রয়েছে, সমস্ত দোকানেই পান্তুয়া বিখ্যাত। স্থানীয়রা বলেন, এখনও যে কোনও অনুষ্ঠানে পান্তুয়ার একচেটিয়া চল রয়েছে। সেদিক থেকে এখনও নদিয়ার রানাঘাট তার কৌলীন্য ধরে রেখেছে।

রানাঘাটের বাসিন্দারা জানেন, পান্তুয়া বললেই সেখানকার কয়েকটা পুরনো দোকানের নাম চোখের সামনে ভেসে ওঠে। প্রয়াত মিষ্টি ব্যবসায়ী হরিদাস পালের শহরে এই মিষ্টির জুড়ি নেই। অনুষ্ঠান বাড়িতেও আজও এই পান্তুয়ার বিশেষ কদর রয়েছে।

আবার যোগেশ্বর প্রামাণিক ওরফে জগু ময়রার দোকানের পান্তুয়ারও বেশ নামডাক আছে। মিষ্টি ব্যবসায়ী প্রভাত প্রামাণিক জানান, সেই সময় মিষ্টির এক অনির্বচনীয় স্বাদ ছিল। ছানার গুণগত মানের উপরে যে মিষ্টির ভালমন্দ নির্ভর করে, তা কে না জানে। রানাঘাটের পান্তুয়া সেই পরম্পরা এখনও ধরে রেখেছে। দেশের বাইরেও এর কদর কম নয়। রানাঘাটের জগু ময়রার দোকানের পান্তুয়া চলে যায় আমেরিকাতেও!

রানাঘাট শহরের পূর্ব ও পশ্চিম পাড়ে এখনও বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। কয়েক’টি বেশ পুরোনো। সেই সব দোকানেই মেলে পান্তুয়া। শোনা যায়, হরিদাস পালের দোকানের সামনে দাঁড়িয়ে পান্তুয়া খেতেন প্রয়াত চিত্রাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay), রবি ঘোষ থেকে অভিনেত্রী-সাংসদ সন্ধ্যা রায়।

আরও পড়ুন: স্যার সত্যেন বোসের ছাত্র ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, তিনিই প্রথম পালন করেন মাস্টারমশাইয়ের জন্মদিন


```