Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ভাঙড়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ, ধৃত আইএসএফ কর্মী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে-পরে বা অন্যান্য সময়ও ভাঙড়ের অশান্তি হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। ফের আইএসএফ কর্মীর (Bhangor ISF) বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। রবিবার দুপুরের অভিযান চালি

ফের ভাঙড়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ, ধৃত আইএসএফ কর্মী

শেষ আপডেট: 17 September 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে-পরে বা অন্যান্য সময়ও ভাঙড়ের অশান্তি হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা। ফের আইএসএফ কর্মীর (Bhangor ISF) বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। রবিবার দুপুরের অভিযান চালিয়ে কাশিপুর থানা এলাকার পানাপুকুর গ্রাম থেকে এই সমস্ত বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তারা গোপন সূত্র থেকে খবর পেয়ে আইএসএফ কর্মী (Bhangor ISF) শেখ করিমের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বন্দুক সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম পায় তারা। একটি বস্তায় রাখা ছিল সেগুলি। এছাড়া প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করে। অভিযুক্ত বাড়িতে থাকায় সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনার পরেই আইএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভাঙরের দলীয় পর্যবেক্ষক তথা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা প্রচুর অস্ত্র এলাকায় লুকিয়ে রেখেছে। ওদের কাছে রাইফেল গ্রেনেড বন্দুক ছাড়াও অত্যাধুনিক অস্ত্র রয়েছে। এই সবই হচ্ছে আইএসএফ প্রধান নওসাদ সিদ্দিকির মদতে। তাই ভাঙড়ের শান্তি ফেরাতে নওসাদ সিদ্দিকিকে আগে গ্রেফতার করা উচিত।

এই ঘটনার পরে আইএসএফের পঞ্চায়েত সমিতির এক সদস্যের দাবি, প্রশাসন নিরপেক্ষ ভাবে তদন্ত করলে তৃণমূলের অনেক কর্মীর বাড়ি থেকেও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে।

আরও পড়ুন: এবার মালদহে দাঁড়াবে রাজধানী! দিল্লিতে পৌঁছতে লাগবে ২০ ঘণ্টার কম সময়


```