Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, সিপিকে নতুন ডিভিশন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাজ্যের যে কয়েকটি এলাকায় বেলাগাম সন্ত্রাসের অভিযোগ উঠেছিল ভাঙড় তারই অন্যতম। এবার সেই অশান্ত ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য আলাদা ডিভিশন তৈর

ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, সিপিকে নতুন ডিভিশন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 26 July 2023 13:02

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাজ্যের যে কয়েকটি এলাকায় বেলাগাম সন্ত্রাসের অভিযোগ উঠেছিল ভাঙড় তারই অন্যতম। এবার সেই অশান্ত ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, বুধবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। বুধবার বিকেলে নবান্ন থেকে আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভাঙড় এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন তৈরি করা যায় কি না, তাও ভেবে দেখতে বলেন।

 বস্তুত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বারে বারে তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। ভোট পর্বে ভাঙড় সাক্ষী থেকেছে সাতটি ‘লাশে’র। গত ১১ জুলাই গণনার দিন সন্ধ্যে থেকে নতুন করে তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী সহ তিনজনের মৃত্যু হয়। পরে দু’দফায় আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহতের সংখ্যা একাধিক। ভাঙড়ের ঘটনার জেরে সামগ্রিকভাবে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের আইন শৃঙ্খলাও।

সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাঙড়ের অশান্তি সৃষ্টিকারীদের ‘হাঙরে’র সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘রাজ্যের মোট বুথের সংখ্যা ৭১ হাজার। সেখানে তিনটে জায়গায় গোলমাল হল। তার মধ্যে রয়েছে ওই ভাঙড়, যেখানে ওই হাঙরেরা গন্ডোগোল করেছিল।”

যদিও ভাঙড়ে জারি থাকা ১৪৪ ধারা নিয়ে সম্প্রতি রাজ্যের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিকভাবে আইএসএফকে মোকাবিলা করতে না পেরে পুলিশ দিয়ে ভাঙড়ের দখল নিতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন: একটা লড়াই চলছে, যুদ্ধ এখনও বাকি! মানিক ভট্টাচার্য মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


```