Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙড়ে বিস্ফোরণে আতঙ্ক, গৃহস্থের গোয়ালঘরে ফাটল সকেট বোমা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবারও বোমা বিস্ফোরণের (Bhangar Bomb Blast) আতঙ্ক ছড়াল ভাঙড়ে। শুক্রবার দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে কাশিপুর থানার কচুয়া এলাকা। এলাকার বাসিন্দা নজিবর সর্দার নামে একজনের গোয়ালঘরে বিস্ফোরণ হয় বলে অভিযোগ

ভাঙড়ে বিস্ফোরণে আতঙ্ক, গৃহস্থের গোয়ালঘরে ফাটল সকেট বোমা

শেষ আপডেট: 11 August 2023 11:22

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবারও বোমা বিস্ফোরণের (Bhangar Bomb Blast) আতঙ্ক ছড়াল ভাঙড়ে। শুক্রবার দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে কাশিপুর থানার কচুয়া এলাকা। এলাকার বাসিন্দা নজিবর সর্দার নামে একজনের গোয়ালঘরে বিস্ফোরণ হয় বলে অভিযোগ।

সেই সময় কেউ গোয়ালঘরে ছিল না। তাই পরিবারের কোনও সদস্য হতাহত হননি। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের বাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা বোমা রেখেছিল তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। প্রাথমিক সূত্রে খবর সকেট বোমা বিস্ফোরণ হয়েছে।

এলাকার বাসিন্দা দিলবর হোসেন জানান, দুপুরবেলা নামাজ পড়তে গিয়েছিলেন তাঁরা। আচমকাই প্রচণ্ড আওয়াজে চমকে ওঠেন সবাই। ছোটাছুটি শুরু হয়ে যায় গ্রামে। সবাই এসে দেখেন গোয়ালঘরে বোমা ফেটেছে। খবর পেয়ে কাশিপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে আসে। কে বা কারা এই বোমা ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই লাগাতার অশান্তি শুরু হয় ভাঙড়ে। গোটা নির্বাচনপর্বে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। এমনকি ভোটপর্ব মিটে যাওয়ার পরেও অবস্থা বদলায়নি। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘদিন ১৪৪ ধারা জারি ছিল গোটা এলাকায়। এমনকি এই এলাকাকে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যেও তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই শুক্রবার ফের বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়াল ভাঙড়ে।

আরও পড়ুন: বাবাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল ছেলে! মেখলিগঞ্জ হইচই


```